,

ঢাকার পথে জাপানের উপহারের ৬ লাখ ৩৫ হাজার ডোজ টিকা

news-image

নিজস্ব প্রতিবেদক : জাপান থেকে অ্যাস্ট্রাজেনেকার প্রায় ৬ লাখ ৩৫ হাজার ডোজ টিকা নিয়ে একটি ফ্লাইট ঢাকার পথে রওয়ানা দিয়েছে। কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে দেওয়া জাপানের উপহারের টিকার পঞ্চম ও শেষ চালান হিসেবে এটি আসছে।

শুক্রবার (২৭ আগস্ট) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন।

ফেসবুকে তিনি লেখেন, কোভ্যাক্সের মাধ্যমে বাংলাদেশের জন্য জাপানের প্রতিশ্রুতি দেওয়া অক্সফোর্ডের টিকার আপাতত শেষ অংশ ৬ লাখ ৩৪ হাজার ৯০০ ডোজ টিকা আজকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছে।

টিকার এই চালান শনিবার বিকেল নাগাদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে বলেও জানান তিনি।

এর আগে জাপান থেকে টিকার প্রথম চালানটি এসেছিল ২৪ জুলাই। সেই চালানে আসে ২ লাখ ৪৫ হাজার ২০০ ডোজ টিকা। ৩১ জুলাই দ্বিতীয় চালানে আসে ৭ লাখ ৮১ হাজার ৩২০ ডোজ টিকা। এরপর ২ আগস্ট তৃতীয় চালানে আসে ৬ লাখ ১৬ হাজার ৭৮০ ডোজ টিকা। আর গত ২০ আগস্ট ৭ লাখ ৮১ হাজার টিকার চতুর্থ চালান ঢাকায় পৌঁছায়।

প্রসঙ্গত, বাংলাদেশকে উপহার হিসেবে জাপান মোট ৩০ লাখ ডোজ টিকা দিচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য