,

একদিনেই করোনার ২ ডোজ টিকা পেলেন জজ মিয়া

news-image

অনলাইন ডেস্ক : নেত্রকোনার মোহনগঞ্জে জজ মিয়া (৩৯) নামের এক ব্যক্তিকে এক মিনিটের মধ্যেই দুই ডোজ করোনাভাইরাসের টিকা দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ওই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ঘটনা ঘটেছে। জজ মিয়া পৌর শহরের আল মবিন রোডের বাসিন্দা।

জজ মিয়া বলেন, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিচতলা (নতুন ভবন) টিকা নিতে যাই। টিকা পুশকারী সেকমো আলমগীর হোসেন প্রথমে আমার ডান হাতে একটি টিকা পুশ করেন। এরপর আমি চেয়ারটিতে বসেছিলাম। পরে ওই টিকা পুশকারী আমার ডান হাতের একই স্থানে আরও একটি টিকা দিয়ে দেন। এরপর আমি বাড়ি ফিরে আসি।

বিষয়টি জানাজানি হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেকে নিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন কর্মরত চিকিৎসকরা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর মোহাম্মদ শামছুল আলম জানান, জজ মিয়ার অভিযোগ পেয়েছি। তাকে ডেকে এনে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। আমার স্বাস্থ্যকর্মীকে ডেকে জিজ্ঞেস করেছি, সে দুই ডোজ টিকার কথা অস্বীকার করেছে। ওই ব্যক্তিকে চিকিৎসকরা পর্যবেক্ষণে রেখেছেন। কোনো সমস্যা হলে আমরা দেখব।

মোহনগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাব্বির আহম্মেদ আকুঞ্জি বলেন, বিষয়টি আমি শুনেছি, তবে ডাক্তাররাই ঘটনাটি ভালো বলতে পারবেন। এ বিষয়ে আমি তাদের সঙ্গে কথা বলব।

 

এ জাতীয় আরও খবর

ভিসার শর্ত না মানলে যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা

সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত হয়নি : তথ্য উপদেষ্টা

রাড্ডা ক্লিনিকে হামলা: গ্রেপ্তার ৪ জন কারাগারে

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের পারমাণবিক সহযোগিতা চুক্তি

প্রাথমিকের নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের আশ্বাস শিক্ষামন্ত্রীর

বনানীর ২৬ তলা ভবনে আগুন, কাজ করছে ২ ইউনিট

জাসদ কার্যালয়ে অভিযান, আটক অর্ধশতাধিক

সবজির বাজার চড়া, শিম ২০০ টাকা বেগুন ১৬০

ডালের বিক্রি কম, পরিবহন খরচে বাড়ছে দামের শঙ্কা

পিকআপে মিলল ১ লাখ ৭৫ হাজার শলাকা বিড়ি

আওয়ামী লীগের দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে নবীনগরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ