,

ময়মনসিংহ মেডিকেলে মারা গেলেন আরও ১০ জন

news-image

জেলা প্রতিনিধি : ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় চারজন ও উপসর্গ নিয়ে ছয়জন মারা গেছেন।

বুধবার (২৫ আগস্ট) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।

করোনায় মৃতরা হলেন-ময়মনসিংহ সদরের আবু আলী (৮৭), ত্রিশাল উপজেলার আব্দুল মোতালেব (৬৫), গফরগাঁও উপজেলার আমেনা বেগম (৯০) ও ভালুকা উপজেলার আবুল কাসেম (৮০)।

উপসর্গ নিয়ে মারা গেছেন-ময়মনসিংহ সদরের নাসরিন (৩০), ত্রিশাল উপজেলার মজিদা খাতুন (৭০), ভালুকা উপজেলার সালমা (৭০), মুক্তাগাছা উপজেলার আনোয়ারা বেগম (৫০), হালুয়াঘাট উপজেলার আব্দুর রহমান (৭২) এবং জামালপুরের ইন্তাজ আলী (৭৫)।

হাসপাতাল সূত্র জানায়, নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিউ) ১১ জনসহ হাসপাতালে চিকিৎসাধীন ১৯৮ জন। করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ২৮ জন ও সুস্থ হয়েছেন ২৫ জন।

এদিকে সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ৮০৩টি নমুনা পরীক্ষায় ১৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১৯ দশমিক ৯২ শতাংশ। জেলায় মোট আক্রান্ত ২০ হাজার ৫৫৩ জন। সুস্থ হয়েছেন ১৭ হাজার ৪৮১ জন।

 

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর