,

র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই যুবক নিহত

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই যুবক নিহত হয়েছেন। তাদের বয়স আনুমানিক ৩০ ও ৩৮ বছর। র‌্যাবের দাবি, নিহতরা ডাকাত দলের সদস্য।

সোমবার দিবাগত রাত দেড়টার ঝিলমিল আবাসিক এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

র‌্যাব-১০ সূত্র জানায়, গভীর রাতে ঝিলমিল আবাসিক এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, এমন গোপন খবরে র‌্যাব সেখানে অভিযানে যায়। র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে ডাকাতরা গুলি করে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি করে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ দুই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাত সাড়ে ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, র‌্যাব-১০ এর সদস্যরা গুলিবিদ্ধ অবস্থায় অজ্ঞাত দু’জনকে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য