,

কাঁচা মরিচে বাড়তি ‘ঝাল’

news-image

নিজস্ব প্রতিবেদক : বেশ কিছুদিন ধরে বাজারে কাঁচা মরিচের দাম চড়া। ভালো মানের প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২৪০ টাকায়। দামের ‘ঝাল’ না কমার কারণ হিসেবে বিক্রেতারা বলছেন, বৃষ্টির কারণে গাছ মরে যাওয়ায় সঙ্কট সৃষ্টি হয়েছে। সরবরাহ কমে গেছে, ফলে দামও বেড়েছে।

শীতের আগাম সবজি শিম ও ফুলকপি রাজধানীর বাজারগুলোতে চলে এসেছে। তবে দাম একটু চড়া। শিম কিনতে ক্রেতাদের কেজিতে ১৬০-২০০ টাকা গুনতে হচ্ছে। আর ছোট একটা ফুলকপি কিনতে লাগছে ৩০-৫০ টাকা।

শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে।

গত সপ্তাহে ২০০ টাকা কেজি বিক্রি হওয়া কাঁচা মরিচের দাম আরও বেড়ে হয়েছে ২৪০ টাকা। ব্যবসায়ীরা এক পোয়া (২৫০ গ্রাম) কাঁচা মরিচ ৬০ টাকায় বিক্রি করছেন। গত সপ্তাহে এক পোয়া কাঁচা মরিচ ছিল ৫০ টাকা।

মোস্তফা শেখ নামে এক বিক্রেতা বলেন, এই বছর বৃষ্টির কারণে জমিতে পানি জমে যাচ্ছে। এতে বেশির ভাগ মরিচ গাছ মরে গেছে। তাই বাজারে আমদানি কম। ফলে দাম বেশি।

সরেজমিনে বাজার ঘুরে দেখা গেছে, রাজধানীর বিভিন্ন বাজারে বরবটি প্রতি কেজি ৭০ টাকা, কচুর মুখী ৪০ টাকা, কাঁচকলা হালি ২৫ থেকে ৩০ টাকা, লাল গোল আলু ৩০ টাকা, সাদা গোল আলু ২৫, গাজর ৮০ টাকা, টমাটো ১০০, পটল ৪০ টাকা, ঢেড়স ৪০, কাকরোল ৪০, উচ্ছে ৬০, কালো বেগুন ৭০ টাকা, সাদা বেগুন ৬০ টাকা।

এছাড়া কচুর লতি ৬০ টাকা, ঝিঙ্গা ৫০ টাকা, পেঁপে ৩০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা, শসা ৪০ থেকে ৫০, চিচিংগা ৪০ টাকা, পেঁয়াজ ৫০ টাকা, রসুন ১২০ টাকা, আদা ১৪০ টাকা এবং কাঁচা মরিচ প্রতিকেজি বিক্রয় হচ্ছে ২৫০ টাকা দরে।

মাংস বাজার ঘুরে দেখা গেছে, বাজারে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৫৫০ থেকে ৬০০ টাকা কেজি দরে, খাসির মাংস ৮৫০ থেকে ৯৫০ টাকা, ব্রয়লার মুরগির বিক্রি হচ্ছে প্রতিকেজি ১৪০ টাকা কেজি দরে, যা গত সপ্তাহে ছিল ১২৫ থেকে ১৩০ টাকা, লেয়ার মুরগি বিক্রি হচ্ছে ২৪০ টাকা এবং সোনালী মুরগি ২৪০ থেকে ২৫০ টাকা কেজি।

মাছের বাজার ঘুরে দেখা গেছে, বড় ইলিশ মাছ প্রতি পিস বিক্রি হচ্ছে ১৪০০ টাকা দরে। যার ওজন প্রায় দেড় কেজি। রুই মাছের কেজি ২৫০ থেকে ৩০০ টাকা। মৃগেলের কেজি পাওয়া যাচ্ছে ২২০ থেকে ২৫০ টাকায়। তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৮০ টাকা। পাবদা বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৪৫০ থেকে ৬০০ টাকা। পাঙাশ মাছ বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৬০ টাকায়। বেলে মাছ ৪৫০ থেকে ৫০০ টাকা, ছোট চিংরি ৫৫০ টাকা কেজি দরে বিক্রয় হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য