,

প্রকল্প থেকে নিজের নাম বাদ দিলেন প্রধানমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রকল্পের নাম দেয়া হয়েছিল ‘শেখ হাসিনা সোলার পার্ক জামালপুর, মাদারগঞ্জ’। কিন্তু প্রকল্পে নিজের নাম থাকুক তা তিনি চাননি। তাই প্রকল্প থেকে ‘শেখ হাসিনা’ অংশটি নিজেই বাদ দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর দেয়া নাম অনুযায়ী প্রকল্পের নতুন নাম ‘সোলার পার্ক, মাদারগঞ্জ, জামালপুর ১০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্র’ নির্মাণ প্রকল্প।

মঙ্গলবার (১০ আগস্ট) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

তিনি জানান, প্রকল্পটির অনুমোদনের সময় প্রধানমন্ত্রী বলেন, ‘আমার নাম বাদ দিতে হবে। আমার নাম থাকবে না।’

এ সময় নামটি রাখার জন্য সদস্যরা প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন। তারা বলেন, ‘এটা আবেগ নয়, দেশের বৃহত্তম সোলার প্রকল্প। এটা একটা আইকনিক প্রকল্প। এখানে আপনার নাম থাকা উচিত।’ কিন্তু প্রধানমন্ত্রী প্রকল্পটিতে নিজের নাম রাখতে অস্বীকৃতি জানান।

পরিকল্পনামন্ত্রী বলেন, এ সময় প্রধানমন্ত্রীকে জানানো হয়, এটা বঙ্গবন্ধু ট্রাস্ট কর্তৃক অনুমোদিত। এতেও রাজি হননি তিনি। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী এ প্রকল্পের নতুন নাম দেন।

প্রকল্প সূত্রে জানা গেছে, ১ হাজার ৫১১ কোটি ৫১ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি শুরু হবে চলতি বছরের সেপ্টেম্বরে। শেষ হতে পারে ২০২৪ সালের আগস্টে।

প্রকল্পটিতে বাংলাদেশ সরকার দেবে ৩১৯ কোটি ৪০ লাখ টাকা। ৭৬ কোটি ৭৬ লাখ টাকা ঋণ দেবে বিভিন্ন সংস্থা। বাকি ১ হাজার ১১৫ কোটি ৬৩ লাখ টাকা ঋণ দেবে ভারত।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য