,

কাঁচা কলার চিপস বানানোর সহজ রেসিপি

news-image

নিউজ ডেস্ক : কাঁচা কলার চিপস অত্যন্ত সুস্বাদু একটি খাবার। খুব সহজেই বাসাতেই বানিয়ে ফেলতে পারবেন কাঁচা কলার চিপস। ভালো করে ভাজি করে প্যাকেটে রেখে দিলে বেশ কয়েক দিন পর্যন্ত খাওয়া যায় এই চিপস।

আসুন দেখে নেয়া যাক কাঁচা কলার চিপস বানানোর সহজ রেসিপি।

উপকরণঃ

৩/৪ টা বড় আকারের কাঁচা কলা

১/৪ চা চামচ হলুদ গুড়া

গোল মরিচের গুড়া (স্বাদ অনুযায়ী)

পরিমাণ মত লবণ

তেল ভাজার জন্য

প্রস্তুত প্রণালী:

কলার খোসা ছাড়িয়ে নিন। একটা বাটিতে পরিমাণ মতো পানি নিন। পানিতে কিছুটা লবণ গুলিয়ে নিন। এবার কাঁচা কলাগুলোকে ধারালো ছুরি দিয়ে পাতলা করে কেটে সরাসরি পানিতে ফেলুন। এভাবে ৫ মিনিট ভিজিয়ে রাখুন। তাহলে কলার কষ ছেড়ে যাবে। কলাগুলোকে পানি থেকে তুলে কিচেন টিস্যুতে রেখে শুকিয়ে নিন। এবার কলার সাথে হলুদ মাখিয়ে নিন। চুলায় কড়াইয়ে তেল দিয়ে মাঝারী আঁচে গরম করে নিন। তেল গরম হলে কলার টুকরাগুলোকে ডুবো তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। তেলে কলা দেয়ার সাথে সাথে নেড়ে দিন। নাহলে একটা কলার টুকরার সাথে অন্যটা লেগে যাবে। কলার টুকরাগুলো অল্প তাপে মচমচে করে ভেজে নিতে হবে। বাদামী রঙ হলে নামিয়ে ফেলুন। কিচেন টিস্যুতে রেখে অতিরিক্ত তেল শুষিয়ে ফেলুন। চিপসের উপর গোল মরিচের গুড়া ও লবণ ছিটিয়ে পরিবেশন করুন।

 

এ জাতীয় আরও খবর

কবিতা, কথাসাহিত্য ও জীবনের নানা বাঁকেকবি ও কথাসাহিত্যিক এ কে সরকার শাওনের সঙ্গে একান্ত সাক্ষাৎকার

নবীনগরে পূর্ব বিরোধের জেরে গুলি বিনিময়, আহত ১০ জন

কাগজে পরিবেশিত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

ধোবাউড়ায় তীব্র এলপিজি সংকট, দোকানে দোকানে ঘুরেও মিলছে না সিলিন্ডার

রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী তুষি

স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিপর্যস্ত: জামায়াত আমির

৭৫ মিনিটে তিন ভূমিকম্প, কেঁপে উঠল ঢাকাসহ বিভিন্ন এলাকা

৯ দিনের সফরে অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় ৪২৩ মৃত্যু, সবচেয়ে বেশি মোটরসাইকেলে

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা বাংলাদেশের

জাতিসংঘ অধিবেশনের পর নিউইয়র্কে থাকায় ইরানের দুই কূটনীতিক বহিষ্কার

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের ইতিহাসগড়া গোল, যুক্তরাষ্ট্রের বড় জয়