,

ব্রাহ্মণবাড়িয়ায় সড়কে পাশে থেকে ঘরজামাই’য়ের  মরদেহ উদ্ধার

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল-অরুয়াইল সড়কের চুন্টার ঘাগড়াজোড় এলাকা থেকে আব্দুল জলিল (৩৭) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বুধবার বেলা এগারটার দিকে উদ্ধার মরদেহটি উপজেলার চুন্টা ইউনিয়নের লোপাড়া গ্রামের আব্দুল মতিনের ছেলে। নিহতের পরিবার ও স্হানীয়রা জানান,   সড়কে চলাচলরত পথচারীরা এক ব্যাক্তির লাশ পড়ে থাকতে দেখে।
বিষয়টি জানাজানি হলে এলাকার লোকজন ঘটনাস্থলে হাজির হয়ে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। সে ঘাগরাজুর এলাকায় স্ত্রী সুইটি বেগমকে নিয়ে শ্বশুর বাড়িতে ঘরজামাই থাকত। নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করত। এ ছাড়া মাঝে মধ্যে শ্রমিকের কাজও করতেন। পৈএিক বাড়িতে  জায়গা স্বল্পতার কারণে জলিল শ্বশুরবাড়িতে থাকত।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন বলেন, লাশ উদ্ধার করে
ময়নাতদন্তের জন্য জেলা সদরের মর্গে পাঠানো হয়েছে। গলায় সামান্য আঘাতের চিহ্ন ও কোমরের একটা অংশ একটু ফোলা মনে হচ্ছে। লিখিত অভিযােগের ভিওিতে তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্হা প্রক্রিয়াধীন রয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য