,

পেটে ক্ষুধা নিয়ে কেউ সাফল্যের বাজনা শুনবে না : ন্যাপ

news-image

অনলাইন ডেস্ক : বিবৃতিতে তারা বলেন, ‘করোনা সংক্রমণ রোধ, রোগীদের চিকিৎসা-অক্সিজেন, করোনায় কর্মহীন-আয়হীন মানুষের খাদ্যের ব্যবস্থার দায়িত্ব সরকারকেই নিতে হবে। একজন মানুষও যেন বিনা চিকিৎসায় মারা না যায়, একজন মানুষও যেন না খেয়ে থাকে তা সরকারকেই নিশ্চিত করতে হবে। কিন্তু, করোনার দ্বিতীয় ঢেউ আঘাতের সময়ও স্বাস্থ্যমন্ত্রীর চরম ব্যর্থতায় স্বাস্থ্যখাতের দুর্বলতা কাটাতে কোনো রকমের দূরদর্শিতার পরিচয় দিতে পারে নাই সরকার। বরং তারা জোড়াতালি দিয়ে চলার নীতিই অনুসরণ করছে।’

নেতৃদ্বয় বলেন, ‘সরকার শুধু আশ্বাস দিয়ে বলে করোনার টিকা আসছে। কিন্তু কখন আসবে, কীভাবে আসবে বা কোথা থেকে আসবে বলতে পারছে না। তাই করোনার টিকা নিয়ে দেশবাসীর মাঝে হতাশা বিরাজ করছে। সারা বিশ্ব যখন ভ্যাকসিন দিয়ে করোনা মোকাবিলা করছে, তখন আমাদের দেশ লকডাউন দিয়ে করোনা মোকাবিলা করতে চাচ্ছে। এটা কখনোই যুক্তিযুক্ত নয়। করোনা পরিস্থিতি দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে।’

করোনায় কর্মহীন ও আয়হীন মানুষের খাদ্যের ব্যবস্থার দায়িত্ব সরকারকেই নিতে হবে উল্লেখ করে তারা বলেন, ‘সামনে ঈদ। সরকারকে এখনই পরিকল্পনা করতে হবে। মানুষকে সাহস জোগাতে হবে। কোনও মানুষ যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না থাকে। মানুষের দীর্ঘশ্বাস দূর করতে সম্ভব সব কিছুই করতে হবে সরকারকে। উন্নতি ও সমৃদ্ধির গল্প তখনই মানুষ বিশ্বাস করবে, যখন তারা দেখবে দুঃসময়ে সরকার তাদের সঙ্গে আছে। গাল ভরা বুলি নয়, মানুষ চায় দুবেলা পেট ভরে খেতে। মানুষকে খালি পেটে রেখে সাফল্যের বাদ্য বাজালে তা বেসুরোই লাগবে।’

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য