,

বাজারে আসছে নতুন অর্থসচিব স্বাক্ষরিত ২ ও ৫ টাকার নোট

news-image

নিজস্ব প্রতিবেদক : অর্থ মন্ত্রণালয় থেকে ইস্যুকৃত সরকারি মুদ্রা হিসেবে বিবেচিত এক, দুই ও ৫ টাকার নোট। ইস্যু করা এসব নোটে সই করেন অর্থ সচিব। অন্যান্য নোটে স্বাক্ষর করেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর অর্থাৎ বাকি নোট ইস্যু করে বাংলাদেশ ব্যাংক।

আগামীকাল বৃহস্পতিবার (১৫ জুলাই) বাজারে আসছে সিনিয়র অর্থ সচিব আব্দুর রউফ তালুকদার স্বাক্ষরিত দুই টাকা ও পাঁচ টাকার নতুন মুদ্রিত নোট বাজারে আসছে। এদিন বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এসব নোট ইস্যু করার পর পর্যায়ক্রমে তা বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকেও ছাড়া হবে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও ভারপ্রাপ্ত মুখপাত্র একেএম মহিউদ্দিন আজাদ জানান, আমাদের সিনিয়র অর্থসচিব আব্দুর রউফ তালুকদার স্বাক্ষর করা নতুন মুদ্রিত নোট বৃহস্পতিবার থেকে বাজারে ইস্যু করা হবে। নোটগুলো আগের ডিজাইনেই আছে; তবে নতুন অর্থসচিব আসায় শুধু স্বাক্ষর রয়েছে এ নোটে।

বঙ্গবন্ধুর প্রতিকৃতি সংবলিত ২ ও ৫ টাকা মূল্যমানের নতুন নোটের পাশাপাশি প্রচলিত দুই ও পাঁচ টাকা মূল্যমানের কাগুজে নোট ও ধাতব মুদ্রা চালু থাকবে। এসব নোটের রঙ, পরিমাপ, জলছাপ, ডিজাইন ও অন্যান্য নিরাপত্তা বৈশিষ্ট্য প্রচলিত নোটের মতোই থাকবে বলে জানান তিনি।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য