,

স্ত্রী হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বামী আপিলে খালাস

news-image

অনলাইন ডেস্ক : স্ত্রী হত্যার অভিযোগে গাজীপুরের কালীগঞ্জের মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বামী মো. আবদুল আউয়াল খানকে খালাস দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আজ বুধবার আউয়ালের আপিল মঞ্জুর করে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ছয় বিচারপতির ভার্চুয়াল আপিল বিভাগ বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে এ রায় দেন।

এসময় আদালতে আসামিপক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হেলাল উদ্দিন মোল্লা। রাষ্ট্রপক্ষে ছিলেন এটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন ও ডেপুটি এটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ। হেলাল উদ্দিন গণমাধ্যমকে জানান, এ হত্যার ঘটনায় কোনো প্রত্যক্ষ সাক্ষী ছিল না। স্বামীর কোনো স্বীকারোক্তিও ছিল না। তাছাড়া ঘটনার দিন স্বামী বাসায় ছিলেন না। তিনি ব্যবসার কাজে বাজারে ছিলেন। শুনানি শেষে আজ আপিল বিভাগ আউয়াল খানকে খালাস দিয়েছেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ১৬ জুলাই ভোর ৪টার দিকে আউয়ালের স্ত্রী নার্গিস খুন হন। এ ঘটনায় নার্গিসের বাবা অজ্ঞাত পরিচয়দের আসামি করে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এ মামলায় পুলিশ স্বামী আউয়ালকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে নেয়। পরে পুলিশ তাকে গ্রেফতার দেখায়।
এই মামলার বিচার শেষে ২০০৮ সালের ২০ আগস্ট গাজীপুর জেলা ও দায়রা জজ আদালত তাকে মৃত্যুদন্ড দিয়ে রায় দেন। পরে মৃত্যুদন্ডাদেশ অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে। পাশাপাশি আপিল করেন আসামি আউয়াল। শুনানি শেষে ২০১৪ সালে হাইকোর্ট মৃত্যুদন্ড বহাল রাখেন। পরে জেল আপিল করেন আউয়াল।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য