,

কামরাঙ্গীরচরে ব্যাটারি বিস্ফোরণে নিহত ৩

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কামরাঙ্গীরচরে অটোরিকশার ব্যাটারি বিস্ফোরণের ঘটনায় বাবা-মায়ের পর মেয়ে আয়েশাও (৫) মারা গেছেন। এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩ জনে দাঁড়িয়েছে।

বুধবার সকাল ৭টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল বিষয়টি নিশ্চিত করে জানান, আয়েশার শরীরে ৪৬ শতাংশ দগ্ধ ছিল। এর আগে আয়েশার মা-বাবাও মারা যান। মাইশা নামে আরও এক শিশু চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক। মাইশার শরীরের ৪২ শতাংশ দগ্ধ হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার ভোরে সিলেটিবাজার কাজী গলির একটি দোতলা বাড়ির নিচতলায় ওই বিস্ফোরণ ঘটে। দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য