,

রংপুরে এ্যালকাড ল্যাবরেটরীতে অভিযান, ১৮ লাখ টাকার মালামাল জব্দ

রংপুর ব্যুরো : রংপুরে বিধি বহির্ভূতভাবে ওষুধ উৎপাদনের অভিযোগে এ্যালকাড ল্যাবরেটরী নামে একটি কারখানায় অভিযান চালিয়েছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। সেখান থেকে বিপুল পরিমাণ ক্যামিকেল, ওষুধ ও সরঞ্জামাদিসহ ১৮ লাখ টাকার মালামাল জব্দ করা হয়েছে।
শনিবার বিকালে নগরীর রবার্টসনগঞ্জ তাঁতীপাড়া ব্রিজ সংলগ্নে গড়ে তোলা ওই কারখানায় অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন মহানগর পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (ডিবি) মো. ফারুক আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রায়হানুল ইসলাম।

 

পুলিশের মিডিয়া সেল সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর রবার্টসনগঞ্জ তাঁতীপাড়ায় এ্যালকাড ল্যাবরেটরীতে অভিযানে গিয়ে অনুমোদন ছাড়া ওষুধ উৎপাদন ও পরিবেশ অধিদফতরের ছাড়পত্র না থাকার অভিযোগের সত্যতা পাওয়া যায়। প্রতিষ্ঠানটি মালিক পরিবেশ অধিদফতরের ছাড়পত্র দেখাতে ব্যর্থ হন। একই সঙ্গে ফায়ার সার্ভিস হতে প্রাপ্ত লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ ছিল। তাদের উৎপাদিত পণ্য ‘জাইম ভেট’ এর অনুমোদনের মেয়াদ ২০১৯ সালে শেষ হয়। কিন্তু নতুন করে অনুমোদন না নিয়েই সেখানে অবৈধভাবে উৎপাদন কার্যক্রম চলছিল। একারণে কারখানা থেকে ওষুধ প্রস্তুতের বিপুল পরিমাণ ক্যামিকেল, উৎপাদিত ওষুধ এবং বিভিন্ন সরঞ্জামাদিসহ ১৮ লাখ টাকার মালামাল জব্দ করা হয়।

বিভিন্ন অসঙ্গতি ও বিধি বহির্ভূতভাবে আবাসিক এলাকার মধ্যে ওষুধ উৎপাদনের অভিযোগ থাকায় সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এতে কারখানার মালিক আবু সাইফকে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রায়হানুল ইসলাম।

রংপুর মহানগর পুলিশের  সিনিয়র সহকারী কমিশনার (ডিবি ও মিডিয়া) মো. ফারুক আহমেদ বলেন, ভেজাল, নিম্নমানের ও অননুমোদিত ওষুধ নির্মূলে এ ধরণের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য