মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

চালকের আসনে বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের করা ৪৬৮ রানের জবাবে ব্যাটিং করতে নেমে ২৭৬ রানে শেষ হয় জিম্বাবুয়ের ইনিংস। বাংলাদেশ পায় ১৯২ রানের লিড। এরপর দ্বিতীয় ইনিংস শুরু করে বিনা উইকেটে ৪৫ রানে তৃতীয় দিন শেষ করেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে রানের খাতা খুলতে না পারা সাইফ ৩ বাউন্ডারিতে ২০ করেছেন। সাদমানের ব্যাট থেকে এসেছে ২২ রান। সব মিলিয়ে লিড ২৩৭ রানের। প্রথম দুদিন বাংলাদেশ স্বস্তি নিয়ে দিন শেষ করেছিল। তৃতীয় দিন শেষে চালকের আসনে বাংলাদেশ।

এর আগে দ্বিতীয় দিনের শেষ বিকালে বাংলাদেশ সব কয়টি উইকেট হারলে ওই দিনেই ব্যাটিংয়ে নামে জিম্বাবুয়ে। ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করে জিম্বাবুয়ের টপ অর্ডার ব্যাটসম্যানরা। দ্বিতীয় দিন শেষে ১১৪ রান করে জিম্বাবুয়ে।

এরপর তৃতীয় দিন মাঠে নেমে আবারও ছন্দে থাকে জিম্বাবুয়ে। তবে সাকিব আর মিরাজের ঘূর্ণিতে ২৭৬ রানেই অললাউট হয়ে যায় জিম্বাবুয়ে। মূলত মিরাজ ৫ উইকেট নিয়ে জিম্বাবুয়ের ব্যাটিং এলোমেলো করে দেয়। ক্যারিয়ারে অষ্টম ৫ উইকেট পেলেন তরুণ এ ক্রিকেটার। সাকিবের পকেটে গেছে ৪ উইকেট। ১টি উইকেট পেয়েছেন তাসকিন আহমেদ।

সংক্ষিপ্ত স্কোর:

প্রথম ইনিংস: জিম্বাবুয়ে: ২৭৬/১০, বাংলাদেশ ৪৬৮/১০

দ্বিতীয় ইনিংস: বাংলাদেশ: ৪৫/০

বাংলাদেশ একাদশ: মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন।

জিম্বাবুয়ে একাদশ: ব্র্যান্ডন টেইলর (অধিনায়ক ও উইকেটরক্ষক), রেগিস চাকাভা, কাইয়া রয়, কাইতানো তাকুজওয়ানাসা, তিমিসেন মারুমা, ব্লেসিং মুজারবানি, মায়ার্স ডায়ন, রিচার্ড এনগারাভা, নিয়াচি ভিক্টর, সাম্বা মিলটন, ডোনাল্ড তিরিপানো।

এ জাতীয় আরও খবর

বৃষ্টির জমে থাকা পানিতে বিদ্যুৎস্পৃষ্টে সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু

১৭ বছরে ঢাকায় দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত, আরও ৫ দিন ভারী বর্ষণের শঙ্কা

আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় তার অবদান স্মরণীয় হয়ে থাকবে

শরিকদের সঙ্গে ২০ জুলাই বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী

জলাবদ্ধতায় ঢাকার সড়কে ধীরগতির যান চলাচল

প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লাগবে ৫টি গাছ

নারায়ণগঞ্জে দুই ডাকাতির রহস্য উন্মোচন, গ্রেফতার ৫

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বাড়ল তেলের দাম

মেসিকে থামিয়ে ফাইনালে উঠবে ইংল্যান্ড: জো কোল

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের

বিশ্বকাপ ব্যর্থতায় সেনেগাল কোচ বরখাস্ত

ক্রেতার অপেক্ষায় নির্জন বৃক্ষমেলা