সোমবার, ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘পোড়া দেহগুলোর সবাইকে মা মনে হচ্ছে’

news-image

নিউজ ডেস্ক : রূপগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছেন শ্রমিক মিনা খাতুন (৪০)। শুক্রবার সারা দিন খুঁজেও কোথাও তার দেখা পায়নি ছেলেদ দেলোয়ার।

শেষে রূপগঞ্জ থেকে কিছু পথ রিকশা, কিছু পথ পায়ে হেঁটে কিশোর দেলোয়ার চলে আসেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে।

শুক্রবার দুপুরের দিকে রূপগঞ্জের কর্ণগোপ থেকে হতভাগ্য শ্রমিকদের মরদেহ নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আসছিল একেকটি অ্যাম্বুলেন্স। আগুনে শ্রমিকদের শরীর এতটাই পুড়ে গেছে যে মরদেহগুলো দেখে বোঝার উপায় নেই কোনটা কার মরদেহ।

মর্গের ফ্লোরে সারি করে রাখা মরদেহগুলো কিশোর দেলোয়ার অশ্রুসিক্ত নয়নে সাংবাদিকদের বলেন, ‘লাশভরা ব্যাগগুলো দেখে মনে হচ্ছে এখানেই মায়ের লাশ আছে। কিন্তু কাউরে তো চেনা যাচ্ছে না। ব্যাগে থাকা পোড়া দেহগুলোর সবাইকে মা মনে হচ্ছে।’

রূপগঞ্জের গাউসিয়ার নতুন বাজার এলাকার বাসিন্দা শামীম জানালেন, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে খোঁজ মিলছে না তার মা অমৃতা বেগমের (৩৮) ।

মোবাইল ফোনে একটি ছবি দেখিয়ে মর্গের কর্মীদের তিনি জিজ্ঞাসা করেন, ‘ভাই, এখানে কি আমার মায়ের লাশ আছে?’

শামীম জানান, তার মা অমৃতা বেগম (৩৮) বৃহস্পতিবার সকাল ৮টায় কারখানায় যান। রাত ৮টায় ফেরার কথা। কিন্তু এর আগেই আগুন লেগে যায় সেখানে। খবর পেয়ে কারখানার সামানে গেলেও মাকে আর খুঁজে পায়নি। কারখানার চার তলা পর্যন্ত গিয়েও মাকে পায়নি। আগুন দেখে ফের নিচে নেমে আসে। কথা বলতে গিয়ে ওই কিশোরের চোখ বেয়ে পানি নেমে আসে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে একটা লাশ উদ্ধার হলেই মায়ের মুখখানি দেখতে হুমড়ি খেয়ে পড়ছে সে। কারখানার আশপাশে লাশ না পেয়ে মর্গে ছুটে এসেছে।

শামীম বলেন, ‘আমার দুইডা বোন মিম আর সোমা মায়ের জন্য খুব কানতাসে। ওরা খুব ছোট।’

১৭ বছর বয়সী খাদিজা বেগম আর তার মা সুফিয়া বেগম হাসেম ফুড কারখানায় কাজ করতেন। বৃহস্পতিবার দু’জনই কারখানায় কাজে থাকলেও মা সুফিয়া বেগম আগুন লাগার আগে বেরিয়ে আসেন। কিন্তু খাদিজাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।

খাদিজার দিনমজুর বাবা মর্গের সামনে কাঁদছিলেন। জানতে চাইলে বলেন, সকালে (বৃহস্পতিবার) মেয়েটা ওর মার সঙ্গে বাসা থেকে বের হয়ে গেল। এখন আর খুঁজে পাচ্ছেন না।

এই বাবা বারবার জানতে চাইছিলেন, তার মেয়েটা জীবিত আছে, নাকি সারি সারি লাশের মধ্যে তার খাদিজাও আছে। অবশ্য তার প্রশ্নের উত্তর দিতে পারছিলেন না মর্গের সামনে ভিড় করা কেউই।

রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির মোল্লা লাশ নিয়ে মর্গে এসেছেন।

তিনি জানালেন, আগুনে পুড়ে নিহত হওয়া কাউকেই চেনা যাচ্ছে না। এ অবস্থায় লাশ হস্তান্তর করাও সম্ভব নয়। এ জন্য যারা কারখানাটির নিখোঁজ শ্রমিকদের সন্ধান করছেন, সেই স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহ করা হচ্ছে। ডিএনএ মিলিয়ে এর পর লাশ হস্তান্তর করা হবে। সমকাল

এ জাতীয় আরও খবর

ফাঁসির রায় কার্যকর না হলে বিচার অসম্পূর্ণ: নিহত মিরাজের বাবা

বিরতির পর নতুন গানে ফিরলেন মেহরাব

ওহায়োতে বন্দুকধারীর গুলিতে ১২ জন আহত

বিদ্যুতের লুটপাটের দায় জনগণের ওপর চাপানো যাবে না: জামায়াত নেতা

৩ দিনের সফরে রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

৬ দফা দাবিতে ঢামেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

জাতীয় বিশ্ববিদ্যালয়ে যুগান্তকারী পরিকল্পনা সরকারের: মাহদী আমিন

তামিলনাড়ুতে ‘পার্টি ফান্ড’ দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ মুখ্যমন্ত্রীর

গণতান্ত্রিক বাংলাদেশে ঘুরে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

রামিসা হত্যা: দ্রুত রায় কার্যকরের দাবি বাবার

দেশমকে শিরোপা উপহার দিতে চায় ফ্রান্স

শুরু হলো প্রথম বাজেট অধিবেশন