,

টাকা নেওয়ার ১০ দিনের মধ্যে পণ্য ডেলিভারি দিতে হবে

news-image

ইভ্যালি, আলিশা মার্টসহ দেশের ডিজিটাল কমার্স (ই-কর্মাস) কীভাবে পরিচালনা হবে তার নির্দেশনা চূড়ান্ত করেছে বাণিজ্য মন্ত্রণালয়। শিগগির নির্দেশনাটি ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। এ নির্দেশনা বাস্তবায়ন হলে, অগ্রিম টাকা নেওয়ার ১০ দিনের মধ্যে ই-কমার্স কোম্পানিগুলো ক্রেতাদের কাছে পণ্য সরবরাহ করতে হবে।

বুধবার (৩০ জুন) বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও কেন্দ্রীয় ডিজিটাল কমার্স সেলের প্রধান মো. হাফিজুর রহমান।

মন্ত্রণালয়ের ই-কমার্স সেলের প্রধান বলেন, ক্রেতা-বিক্রেতার অবস্থান ভিন্ন শহরে হলে পণ্য ডেলিভারির জন্য সর্বোচ্চ ১০ দিন সময় পাবে ই-কমার্স কোম্পানিগুলো। এই নির্দেশিকা কার্যকর হলে দ্রুত বিকাশমান এই খাতটিতে শৃঙ্খলা নিশ্চিত হবে এবং সুস্থ প্রতিযোগিতা তৈরি হবে।

নির্দেশিকাটি আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হবে। আইন মন্ত্রণালয় যদি মনে করে, নির্দেশিকাটি মন্ত্রিসভায় অনুমোদনের প্রয়োজন রয়েছে, তাহলে এটি জারি করতে একটু সময় লাগবে। না হলে ভেটিং শেষে খুব দ্রুত এটি জারি করা হবে বলে জানান হাফিজুর রহমান।

তিনি সাংবাদিকদের বলেন, ক্রেতা যাতে প্রতারিত না হয়, সেজন্য নির্দেশিকায় বিভিন্ন ধারা যুক্ত করা হয়েছে। কোনো কোম্পানি এসব নিয়ম না মানলে সরকার ওই কোম্পানি বন্ধ করে দিতে পারবে, ক্রেতারাও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরসহ সংশ্লিষ্ট অন্যান্য আদালতে মামলা করতে পারবে।

ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) সভাপতি শমী কায়সার বলেন, এই নির্দেশিকা কার্যকর হলে ই-কমার্স খাতে সুস্থ প্রতিযোগিতা নিশ্চিত হবে, ক্রেতার অধিকারও সুরক্ষিত থাকবে। ক্রেতারা বিভিন্ন সময় নানা ভাবে প্রতারিত হয়ে আসছিলেন বলে এতদিন ধরে আমরা শুনেছি। নির্দেশিকায় এসব অনিয়ম দূর করার জন্য যথেষ্ট ব্যবস্থা রাখা রয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য