,

যেসব খাবার খালি পেটে খাবেন না

news-image

লাইফস্টাইল ডেস্ক : অনেক সময় ভীষণ খিদে পেলে আমরা যা সামনে পাই, তাই খাওয়া শুরু করি। তবে কোনো কোনো খাবার খালি পেটে খেলে পড়তে পারেন মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে। জেনে নিন খালি পেটে খাবেন না যেসব খাবার।

পেয়ারা: পেয়ারা পুষ্টিগুণে ভরপুর একটি ফল।তবে পুষ্টিকর এই ফলটি খালি পেটে না খাওয়াই ভালো। সকালে খালি পেটে পেয়ারা খেলে পেটে ব্যথা হতে পারে। হতে পারে পেট ফাঁপা কিংবা গ্যাসের সমস্যা।

দই: খাবার হজম করতে সাহায্য করে দই। তাই খালি পেটে দই খাওয়া উচিত নয়। এতে উল্টো অ্যাসিডিটি হতে পারে।দুপুরে খাওয়ার পর এক বাটি টক দই খেলে হজম ভালো হয়, পেট পরিষ্কার থাকে।

আপেল: খালি পেটে আপেল খেলে রক্তচাপ বেড়ে যেতে পারে। সকালের নাস্তায় যদি আপেল রাখতেই চান তবে তা সবার শেষে খান। তার আগে পেট ভরে অন্য খাবার খেয়ে নিন।

চা/কফি: সকালে এক কাপ গরম গরম চা/কফিতে চুমুক না দিয়ে দিন শুরু করতে পারে না অনেকেই। তবে, জানেন কি, এটা সরাসরি আপনার শরীরে বিরূপ প্রভাব ফেলে। চা/কফিতে থাকা ক্যাফেইনের কারণে হতে পারে গ্যাসের সমস্যা। তাই সকালের নাস্তা খাওয়ার পরই চা/কফি খান।

টমেটো: খালি পেটে কখনোই টমেটো খাবেন না। এতে অ্যাসিডিটির সমস্যা হতে পারে।অনেকেই রাতে মূল খাবার হিসেবে শুধু সালাদ খান। এক্ষেত্রেও গাজর, শসা, লেটুস দিয়ে সালাদ বানিয়ে খেতে পারেন।

এ জাতীয় আরও খবর

কবিতা, কথাসাহিত্য ও জীবনের নানা বাঁকেকবি ও কথাসাহিত্যিক এ কে সরকার শাওনের সঙ্গে একান্ত সাক্ষাৎকার

নবীনগরে পূর্ব বিরোধের জেরে গুলি বিনিময়, আহত ১০ জন

কাগজে পরিবেশিত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

ধোবাউড়ায় তীব্র এলপিজি সংকট, দোকানে দোকানে ঘুরেও মিলছে না সিলিন্ডার

রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী তুষি

স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিপর্যস্ত: জামায়াত আমির

৭৫ মিনিটে তিন ভূমিকম্প, কেঁপে উঠল ঢাকাসহ বিভিন্ন এলাকা

৯ দিনের সফরে অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় ৪২৩ মৃত্যু, সবচেয়ে বেশি মোটরসাইকেলে

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা বাংলাদেশের

জাতিসংঘ অধিবেশনের পর নিউইয়র্কে থাকায় ইরানের দুই কূটনীতিক বহিষ্কার

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের ইতিহাসগড়া গোল, যুক্তরাষ্ট্রের বড় জয়