,

বাংলাবাজার ফেরিঘাট যাত্রীশূন্য

news-image

মাদারীপুর প্রতিনিধি : করোনাভাইরাস মহামারীতে রেকর্ড রোগী শনাক্তের পরদিন আজ সংক্রমণের বিস্তার ঠেকাতে সাত দিনের কঠোর লকডাউন শুরুর প্রথম দিন মাদারীপুরের বাংলাবাজার ফেরিঘাট যাত্রীশূন্য দেখা গেছে। লকডাউনের মহাসড়কে যাত্রীবাহী যানবাহন চলতে না দেয়ায় ফেরিঘাট যাত্রীশূন্য বলে মনে করছেন কর্তপক্ষ।

তবে কোনো বাধা ছাড়াই পণ্যবাহী ট্রাক, রোগী ও লাশ বহনকারী অ্যাম্বুলেন্স দ্রুত পার হচ্ছে। সকাল সাড়ে ৯টায় মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে ছেড়ে আসা ফেরি ‘কুমিল্লা ’ মাদারীপুরের বাংলাবাজার ফেরিঘাটে নোঙর করে। ফেরিটি শুধু যানবাহনে ভরা ছিল এবং ১৫ থেকে ২০ জন যাত্রী ছিল ফেরিতে।

সরেজমিনে দেখা যায়, বাংলাবাজার ফেরিঘাটের টার্মিনালের আশপাশে কোনো যাত্রী নেই। এরপরও যাত্রী পরিবহনের অপেক্ষায় সকাল থেকে ভাড়ায় চালিত কয়েকটি মোটরসাইকেল ও ব্যাটারিচালিত ভ্যান দাঁড়িয়ে আছে। আরো দেখা গেছে, ফেরিঘাটের সংযোগ সড়কের খাবার হোটেলসহ সকল দোকানপাট বন্ধ। পণ্যবাহী ট্রাক ছাড়া ফেরিঘাটে অন্য কোনো যানবাহন নেই। একারণে অ্যাম্বুলেন্স ও জরুরি প্রয়োজনে আসা গাড়িগুলো খুব সহজেই ফেরিতে উঠতে পারছে।

এদিকে এই নৌপথে বাংলাবাজার ঘাট থেকে কোনো যাত্রী শিমুলিয়া হয়ে রাজধানী ঢাকায় যাচ্ছে না। তবে ঢাকা থেকে অল্পসংখ্যক মানুষকে আসতে দেখা যায়।

ফরিদপুরের ভাঙ্গাগামী যাত্রী আসলাম উদ্দিনের সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। তিনি জানান, ঢাকার মিরপুরে থাকেন তিনি। জরুরি প্রয়োজনে ভাঙ্গা যাচ্ছেন। মিরপুর থেকে মোটরসাইকেলে করে শিমুলিয়া ঘাট পর্যন্ত আসতে তার ১ হাজার ৪০০ টাকা ভাড়া লেগেছে। যেখানে স্বাভাবিক সময় ভাড়া মাত্র ১০০ থেকে ১৫০ টাকা লাগে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) ঘাট সূত্রে জানা গেছে, কঠোর লকডাউন ঘাটে যাত্রী কম। এরপরও নৌপথে দুর্ভোগ এড়াতে পাঁচটি ডাম্প ও চারটি রো রো ফেরিসহ ১৪টি ফেরি চালু রাখা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য