,

সারা দেশে আগামী দুদিন ভারী বৃষ্টির পূর্বাভাস

news-image

নিজস্ব প্রতিবেদক : সারা দেশে আগামী শনিবার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এরপর কিছুটা কমলেও বৃষ্টি হবে মাসজুড়েই। তবে তা হবে থেমে থেমে, কোথাও হালকা আর কোথাও মাঝারি ধরনের।

আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস বলেন, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় মাসজুড়েই বৃষ্টি হবে। যা শনিবারে পর্যন্ত থাকতে পারে। এরপর কমে আসবে কিছুটা। এ কারণে নদী বন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অফিসের এক সতর্ক বার্তায় বলা হয়, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকা ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী বৃষ্টি অর্থাৎ ৪৪ থেকে ৮৮ মিলিমিটার, আবার কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি অর্থাৎ ৮৯ মিলিমিটারের বেশি বৃষ্টি হতে পারে।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে কক্সবাজার ও ডিমলায় ১১৩ মিলিমিটার। এছাড়া কুতুবদিয়ায় ১০৭, সিলেটে ১০০, রাজারহাটে ৭৮, চট্টগ্রামে ৭৩, ঈশ্বরদীতে ৭১, হাতিয়ায় ৫৯, সন্দ্বীপে ৫৬, রংপুরে ৫৪, সৈয়দপুরে ৫৯, রাঙামাটিতে ৪৮, টেকনাফ ও ময়মনসিংহে ৪৪, দিনাজপুরে ৩৩, চাঁদপুরে ২০, ফেনী ও নিকলীতে ১৮, বগুড়ায় ১৩, বদলগাছী, মাইজদী কোর্ট ও কুমিল্লায় ৫, টাঙাইলে ৪, বরিশাল ও মাদারীপুরে ৩, ফরিদপুরে ২, পটুয়াখালী, খেপুপাড়া, ভোলা, সাতক্ষীরা, গোপালগঞ্জ ও ঢাকায় ১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য