,

সৌদির শীর্ষস্থানীয় জেনারেলের ফাঁসি

news-image

অনলাইন ডেস্ক : ইয়েমেনে চলমান আগ্রাসনে নেতৃত্বদানকারী জেনারেলদের অন্যতম সৌদি আরবের শীর্ষস্থানীয় সেনা কমান্ডার জেনারেল ফাহাদ বিন তুর্কি আব্দুল আজিজের বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ জারি করা হয়েছে। খবর পার্সটুডে

জানা গেছে, সৌদি আরবের রাজা সালমান, যুবরাজ মুহাম্মাদ বিন সালমান ও প্রতিরক্ষামন্ত্রীকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রের দায়ে তার বিচার করা হয়েছে এবং তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

এর আগে গত সেপ্টেম্বরে জেনারেল ফাহাদ বিন তুর্কি আব্দুল আজিজকে তার ছেলেসহ গ্রেপ্তার করা হয়। তিনি ১৯৮৩ সালে সৌদি সেনাবাহিনীতে যোগ দেন। এরপর মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনে বিশেষ সামরিক প্রশিক্ষণ গ্রহণ করেন এবং বহিষ্কার ও গ্রেপ্তারের আগে গত বছর জেনারেল পদে উন্নীত হন।

এই জেনারেলের ছেলেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিলো। রাজধানী রিয়াদের অন্তত ১০০টি আবাসন প্রকল্প পরিচালনা করছিলো তারা। ব্যাপক দুর্নীতির কারণে ২০১৪ সালে তার ছেলেদের গ্রেপ্তারের খবর বেরিয়েছিল।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য