,

সাতক্ষীরায় করোনা পজিটিভ ও উপসর্গে ৭ জনের মৃত্যু

news-image

অনলাইন ডেস্ক : সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ১ জন ও করোনার উপসর্গ জর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে ৬ জনসহ মোট ৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ১৮৬ জনের নমুনা পরীক্ষায় ৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার দাঁড়িয়েছে ২৮ দশমিক ৪৯ শতাংশে। করোনার শুরু থেকে এ পর্যন্ত সাতক্ষীরায় ৩ হাজার ১৭০ জন করোনায় আক্রান্ত হয়েছে।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

বর্তমানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ২৩ জন করেনা পজিটিভ ও ২৬২ জন জর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসাধীন রয়েছে। জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে মৃত্যু হয়েছে ৬৬ জনের। আর উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ৩০৩ জন।
এদিকে জেলা প্রশাসনের ঘোষণা করা ৫ জুন থেকে চলমান লকডাউন চতুর্থ দফায় আরও একসপ্তাহ বাড়িয়ে ১ জুলাই পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য