,

ভারতে একই গণ্ডিতে ঘোরাফেরা করছে করোনায় দৈনিক আক্রান্ত এবং মৃত্যু

news-image

অনলাইন ডেস্ক : ভারতের দৈনিক সংক্রমণ শুক্রবারও থাকল ৫০ হাজারের বেশি। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫১ হাজার ৬৬৭ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ১ লাখ ৩৪ হাজার ৪৪৫। গত তিন দিন ধরেই ভারতে দৈনিক আক্রান্ত ও মৃত্যু কমবেশি প্রায় একই রয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ১ হাজার ৩২৯ জন করোনা রোগীর। গোটা মহামারী পর্বে দেশটিতে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে ৩ লাখ ৯৩ হাজার ৩১০ জন।

দৈনিক আক্রান্ত এবং মৃত্যু একই গণ্ডিতে ঘোরাফেরা করলেও সক্রিয় রোগী কম হওয়ার ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় তা ১৪ হাজারের বেশি কমেছে। এখন দেশটিতে সক্রিয় রোগী রয়েছে ৬ লাখ ১২ হাজার ৮৬৮ জন।
দেশটির মধ্যে ৫/৬টি রাজ্যে আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্য। এগুলো হল মহারাষ্ট্র (৯,৮৪৪), কেরালা (১২,০৭৮), তামিলনাড়ু (৬,১৬২), অন্ধ্রপ্রদেশ (৪,৯৮১), কর্নাটক (৩,৯৭৯) এবং উড়িষ্যা (৩,৬৫০)। আসামেও আক্রান্তের সংখ্যা আড়াই হাজারের বেশি রয়েছে। পশ্চিমবঙ্গে অবশ্য তা দু’হাজারের নিচে নেমেছে। তেলঙ্গানায় তা ১ হাজারের বেশি। বাকি রাজ্যগুলোতে দৈনিক আক্রান্তের সংখ্যা ৫০০-এর নিচে রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য