,

ক্ষমা চাইলেন শাহপরান থানার ওসি

news-image

নিজস্ব প্রতিবেদক : নির্ধারিত সময়ে তদন্ত প্রতিবেদন দিতে না পারায় তলব করার পর হাইকোর্টে সশরীরে উপস্থিত হয়ে ক্ষমা চেয়েছেন সিলেটের শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুল রহমান। করোনার কারণে প্রতিবেদন দিতে দেরি হয়েছে উল্লেখ করে আইনজীবীর মাধ্যমে তিনি আদালতে ক্ষমাপ্রার্থনা করেন।
সোমবার শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেন।

আদালতে ওসির পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ আব্দুল হালিম কাফী। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মিজানুর রহমান।

ওসির পক্ষের আইনজীবী মোহাম্মদ আব্দুল হালিম কাফী গণমাধ্যমকে জানান, শাহপরান থানায় করা এক ডাকাতির মামলার আসামি মোহাম্মদ ইউসুফ হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন। ওই জামিন আবেদনের শুনানিতে গত ৯ মার্চ ডাকাতি মামলার তদন্তের অগ্রগতি জানাতে ওই থানার ওসিকে নির্দেশ দেন হাইকোর্ট।

সহকারী অ্যাটর্নি জেনারেল মিজানুর রহমান ওই আদেশের কথা ওসিকে জানালে তিনি একদিনের মধ্যেই তদন্তের অগ্রগতির বিষয়ে জানানোর কথা বলেন। কিন্তু এরপর ফোন ও ই-মেইল করেও জবাব না পাওয়ায় সহকারী অ্যাটর্নি জেনারেল বিষয়টি আদালতকে জানান। এরপর এ বিষয়ে ব্যাখ্যা দিতে ওসিকে তলব করেন আদালত।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য