,

১৫ দিনের লকডাউন পশ্চিমবঙ্গে

news-image

কলকাতা প্রতিনিধি : কোভিড-১৯ সংক্রমণের বিস্তার রোধে ১৫ দিনের লকডাউন ঘোষণা করেছে ভারতের পশ্চিমবঙ্গ সরকার।

রোববার থেকে শুরু হয়ে ৩০ মে পর্যন্ত চলবে এই লকডাউন।

লকডাউন চলাকালে শুধু জরুরি সেবার সঙ্গে যুক্ত দপ্তরগুলো সচল থাকবে বলে রাজ্য সরকার জানিয়েছে।

১৫ দিনের জন্য বন্ধ থাকবে কলকারখানা, সরকারি ও বেসরকারি অফিস। জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হতে পারবে না।

রাত ৯টা থেকে ভোর ৫ টা পর্যন্ত কার্যত কারফিউ থাকবে রাজ্যে। সমস্ত ধর্মীয়, রাজনৈতিক সভা ও সমাবেশ বন্ধ রাখা হয়েছে।

মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন, এ ধরনের জমায়েত থেকে সংক্রমণ ছড়ানোর আশঙ্কাই বেশি। তাই তা রুখতে জমায়েতে কড়া হাতে রাশ টানছে প্রশাসন।

চিকিৎসা সংক্রান্ত সব পরিষেবা দিনভর সচল থাকবে। ওষুধ, ইলেকট্রনিক্স ও চশমার দোকান খোলা থাকবে। সীমিত সংখ্যক কর্মী নিয়ে চালু থাকবে চা বাগান ও জুটমিল। খুব প্রয়োজনে ব্যক্তিগত গাড়ি নিয়ে বের হওয়া যাবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য