,

খালেদা জিয়ার বাসার সবাই করোনা মুক্ত

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসায় তার গৃহকর্মীসহ ৭ জন স্টাফ করোনা মুক্ত হয়েছেন। শুক্রবার তাদের সবার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে বলে বাংলাদেশ জার্নালকে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান।

শায়রুল কবিরর খান জানান, আজ ম্যাডামের বাসার সবার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে।

নমুনা পরীক্ষার ফলাফলে গত ১১ এপ্রিল খালেদা জিয়ার করোনা পজেটিভ শনাক্ত হয়। বিএনপি চেয়ারপারসন ছাড়াও গুলশানে ‘ফিরোজা’র বাসায় তার গৃহকর্মীসহ আরো ৮ জন স্টাফ করোনায় আক্রান্ত হয়। তাদের মধ্যে দুইজন বাড়ি চলে গিয়েছিলেন এবং বাকীরা ফিরোজায় চিকিৎসা নিচ্ছেন।

এর আগে গত ২৫ এপ্রিল খালেদা জিয়ার চিকিৎসক টিমের প্রধান অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বলেছিলেন, আজকে উনার ‘খালেদা জিয়া’ করোনা টেস্ট করেছি, লো টাইটারে পজিটিভ এসেছে। তবে আমরা আশা করছি, আগামী ৫ থেকে ৬ দিনের মধ্যে সম্পূর্ণভাবে উনার করোনা নেগেটিভ হয়ে যাবে। আর এই বাসায় যারা ছিলো, আমরা সবারই পরীক্ষা করেছি। সব মিলে ১৪ জন। আর ১৪ জনের মধ্যে ম্যাডামসহ ৪ জন পজিটিভ আছেন। বাকিরা নেগেটিভ।

পরে গত ২৮ এপ্রিল বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক টিমের সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, উনার ‘খালেদা জিয়া’ কোনো করোনা উপসর্গ নেই। উনি এখন নন করোনা ইউনিটে চিকিৎসাধীন আছেন। আন্তর্জাতিক চিকিৎসার নিয়মই আছেই দুই সপ্তাহের পরে রোগীর কোনো সিম্ট্রম না থাকে তাহলে করোনা টেস্ট আর করানোর প্রয়োজন নেই। তখন ধরে নিতে হবে উনার কাছ থেকে করোনা সংক্রমণ ছড়ানোর সুযোগ নেই।

গত মঙ্গলবার রাতে কিছু পরীক্ষা করানোর জন্য খালেদা জিয়া গুলশানের বাসা থেকে এভার কেয়ার হাসপাতালে আসেন। পরে হাসপাতালে তার সিটি স্ক্যানসহ কয়েকটি পরীক্ষা করার পর চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। এভার কেয়ারে ৭২০৪ কেবিনে তিনি আছেন।

এর আগে গত ১৪ এপ্রিল সিটি স্ক্যান করাতে খালেদা জিয়াকে এই হাসপাতালে আনা হয়েছিলো।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য