শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মন খারাপ শাবনূরের!

news-image

বিনোদন ডেস্ক : বেশ কয়েক বছর ধরেই বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া যাওয়া-আসা করে আসছিলেন চিত্রনায়িকা শাবনূর। গত বছর করোনার সংক্রমণ শুরুরও আগে, ঢাকা ঘুরে যান তিনি। ভেবেছিলেন, সংক্রমণ কমলে ঢাকায় এসে কিছুদিন বেড়িয়ে যাবেন। সেভাবে প্রস্তুতিও নিচ্ছিলেন।

ইচ্ছে ছিল ঈদের সময়টাতে বাংলাদেশে থাকবেন। কিন্তু হঠাৎ বাংলাদেশে করোনার সংক্রমণ বেড়ে যায় ও লকডাউন দেওয়ার কারণে সিদ্ধান্ত বদল করতে হয়েছে তাকে। এ জন্য তার মনটাও খারাপ।

শাবনূর বলেন, ‘করোনার মধ্যে এমনিতেই অস্ট্রেলিয়া থেকে বাইরে যেতে হলে অনেক ফরমালিটি মেইনটেইন করতে হয়। তবে এখানে (অস্ট্রেলিয়া) করোনার সংক্রমণ বলা যায় শূন্যের কোঠায় নেমে এসেছে। সরকারের বেধে দেওয়া নিয়ম লোকজনও অক্ষরে অক্ষরে পালন করেছে। বাংলাদেশে যেহেতু করোনার সংক্রমণ অনেক বেড়েছে, তাই এই মুহূর্তে বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা বাদ দিতে হয়েছে। সবকিছু স্বাভাবিক হোক, তারপরই যাব। সবারই সুরক্ষা জরুরি।’

শাবনূরের একমাত্র ছেলে আইজান নেহানের বয়স এখন আট বছর চলছে। দ্বিতীয় শ্রেণির পড়ালেখা শেষ করেছে। শাবনূর বলেন, ‘সিডনিতে এখন পুরোদমে স্কুল চলছে। আইজানের খুব একটা দেখাশোনা করতে হয় না। কারণ সে নিজের খেয়াল নিজে রাখতে শিখেছে। এখানকার বাচ্চারা এমনিতেই খুব স্মার্ট।’

অস্ট্রেলিয়ায় বেশ সুন্দর সময় কাটছে শাবনূরের। সময় পেলেই বন্ধুদের নিয়ে ঘুরতে বের হন তিনি। তবে বাংলাদেশের বর্তমান অবস্থার কথা শুনে মনটা খারাপ হয়ে যায় তার।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা