রবিবার, ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সরকার ত্রাসের রাজত্ব কায়েম করেছে, বিবৃতিতে মির্জা ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : বিরোধী রাজনৈতিক নেতৃবৃন্দকে গ্রেপ্তার করে সরকার দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২০ দলীয় জোটের অন্যতম শরিক খেলাফত মজলিশের মহাসচিব অধ্যাপক ড. আহমেদ আবদুল কাদেরের গ্রেপ্তারের নিন্দা জানাতে গিয়ে আজ রোববার এক বিবৃতিতে বিএনপি মহাসচিব এই অভিযোগ করেন। দলটির দপ্তরের দায়িত্বে থাকা সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সের স্বাক্ষরে গণমাধ্যমে এই বিবৃতি পাঠানো হয়।

তিনি বলেন, ‘বর্তমান অবৈধ সরকার নিজেদের অনৈতিক শাসনকে নিষ্কন্টক ও দীর্ঘায়িত করার লক্ষ্যে বিরোধী দল, ভিন্নমত ও স্বাধীন চিন্তাকে দমন করতে রাজনৈতিক নেতৃবৃন্দকে গ্রেপ্তার করে দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। দেশ পরিচালনা ও করোনাভাইরাস মোকাবিলায় সরকারের নিদারুন ব্যর্থতায় জনজীবনে যে নাভিশ্বাস উঠেছে তা থেকে জনদৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতে এবং আন্দোলন-সংগ্রাম দমন করতে সরকার এহেন অরাজক পরিস্থিতি তৈরি করছে।’

মির্জা ফখরুল বলেন, ‘গ্রেপ্তার অভিযানের এই ধারাবাহিকতায় গতকাল ২০ দলীয় জোট নেতা খেলাফত মজলিশের মহাসচিব অধ্যাপক ড. আহমেদ আবদুল কাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া গত এক মাসে সারাদেশে বিরোধী দল বিশেষ করে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনসহ অন্যান্য রাজনৈতিক দলের অসংখ্য নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেপ্তার ও মিথ্যা মামলায় হয়রানি করা হয়েছে। আমি অবিলম্বে খেলাফত মজলিসের মহাসচিবসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তি এবং এই গ্রেপ্তার অভিযান বন্ধের দাবি জানাচ্ছি।’

এ জাতীয় আরও খবর

ফেসবুক অনেক ছোট রাষ্ট্রের চেয়েও প্রভাবশালী: বিটিআরসি চেয়ারম্যান

বিমানবন্দর এলাকা থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ

বিএনপি বারবার জনগণের কাছে ফিরে আসে: তথ্যমন্ত্রী

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় তালিকা করছে সরকার

পাকিস্তান ভাঙতে চাননি শেখ মুজিব, তাই স্বাধীনতার ঘোষণা দেননি

বন্যা পরিস্থিতি নজরে রাখছেন প্রধানমন্ত্রী, চলছে উদ্ধার-ত্রাণ কার্যক্রম

বন্যার কারণে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত

বন্যায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ৭ নির্দেশনা, বাতিল হতে পারে ছুটি

রোববার প্রকাশ হচ্ছে প্রাথমিক বৃত্তির ফল

জিততে বাংলাদেশের সামনে ২০০ রানের লক্ষ্য

বাবার দাফনের পর প্রথমবার বক্তব্য দিলেন মোজতবা খামেনি

গণভোটের রায় বাস্তবায়নের দাবি শফিকুর রহমানের