,

‘এটাই হয়তো শেষ সকাল’ পোস্ট দেওয়ার পরদিনই মৃত্যু

news-image

অনলাইন ডেস্ক : হয়তো মৃত্যুর অপেক্ষায়ই ছিলেন তিনি। মৃত্যু যন্ত্রণা বুঝতে পেরে সে কথাই লিখেছিলেন। ‘এটাই হয়তো শেষ সকাল’ জানিয়ে পোস্ট দেওয়ার পরদিনই মৃত্যু হয়েছে তার।

ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালের চিকিৎসক মনীষা জাদবের মৃত্যু হয় সোমবার। করোনা আক্রান্ত এই নারী এর আগের দিন রোববার মৃত্যুর ইঙ্গিত দিয়ে একটি পোস্ট দেন ফেসবুকে।

আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, মনীষা মুম্বাইয়ের সেওরির টিবি হাসপাতালের মেডিকেল অফিসার পদে কর্মরত ছিলেন। একাধারে চিকিৎসা এবং প্রশাসনিক দুটো বিষয়ই খুব ভালভাবে সামলানোর জন্য বেশ নামডাক ছিল তার।

সম্প্রতি করোনা আক্রান্ত হয়েছিলেন মনীষা। চিকিৎসাও চলছিল তার। তবে তিনি বুঝতে পেরেছিলেন তার হাতে আর বেশি সময় নেই।

রোববার মনীষা ফেসবুকে লেখেন, ‘এটাই হয়ত শেষ সুপ্রভাত। আমাকে হয়ত এই প্ল্যাটফর্মে আর দেখতে পাবেন না। সকলে আপনারা ভাল থাকুন।’ তিনি লেখেন, ‘দেহের মৃত্যু হয়। আত্মার নয়। আত্মা অমর’।

এরপরই সোমবার এই মেডিকেল অফিসারের মৃত্যু হয়। তার মৃত্যুতে স্বজন-বন্ধুবান্ধবের পাশাপাশি শোকের ছায়া নেমেছে ফেসবুকেও।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য