,

অল্পের জন্য রক্ষা পেলেন লঞ্চের ২০০ যাত্রী

news-image

শিবচর প্রতিনিধি : ঝড়ের কবলে পড়ে বাংলাবাজার-শিমুলীয়া নৌরুটের পদ্মা সেতু এলাকায় শতাধিক যাত্রী নিয়ে এমভি নূর ই আয়শা নামের একটি লঞ্চ ডোবার উপক্রম হয়। চালক লঞ্চটি পাশ্ববর্তী চরে ঠেকিয়ে কোনোমতে যাত্রী ও লঞ্চটি রক্ষা করে। লঞ্চ কর্তৃপক্ষ লঞ্চটিতে ৮০ জন যাত্রী ছিল দাবি করলেও যাত্রীরা জানান লঞ্চটিতে অন্তত ২ শতাধিক যাত্রী রয়েছে।

জানা যায়, আজ রোববার সন্ধা সাড়ে ৬টার দিক বাংলাবাজার ঘাট থেকে শতাধিক যাত্রী নিয়ে এমভি নূর ই আয়শা লঞ্চটি শিমুলীয়া ঘাটের উদ্দেশে ছেড়ে যায়। লঞ্চটি পদ্মা সেতুর দক্ষিণ পাশ এলাকায় পৌঁছালে ঝড়ের কবলে পড়ে। এসময় প্রবল ঢেউয়ের তোড়ে লঞ্চটির ইঞ্জিনরুমে পানি ঢুকে পড়ে লঞ্চটি ডোবার উপক্রম হয়। চালক লঞ্চটি কোনমতে পাশের চরে ঠেকিয়ে দিলে যাত্রী ও লঞ্চটি বড় ধরনের বিপদ থেকে রক্ষা পায়।

লঞ্চের যাত্রী আব্দুল্লাহ মুঠোফোনে বলেন, ‘লঞ্চটি ভালোই চলছিল। পদ্মা সেতু এলাকায় আসলে ঝড় শুরু হলে প্রবল ঢেউয়ে লঞ্চটির ইঞ্জিনরুমে পানি ঢুকে পড়ে। এতে লঞ্চটি ডোবার উপক্রম হলে চালক লঞ্চটি পাশের চরে ঠেকিয়ে দেয়। আমরা দুই শতাধিক যাত্রী চরে আটকে রয়েছি।’

লঞ্চের ইঞ্জিন মাস্টার এলাহী মুঠোফোনে বলেন, ‘হঠাৎ ঝড় শুরু হওয়ায় নদীতে ঢেউয়ের গতি বেড়ে যায়। এতে লঞ্চের ইঞ্জিনরুমে পানি ঢুকে পড়ে তাই লঞ্চটি পাশের চরে ঠেকিয়ে রেখেছি। যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।’

বিআইডব্লিউটিএ কাঁঠালবাড়ি ঘাট পরিদর্শক আক্তার হোসেন বলেন, ‘যাত্রীদের উদ্ধারে লঞ্চ পাঠানো হয়েছে।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য