,

ভিপি নুরকে খুঁজছে পুলিশ

news-image

নিজস্ব প্রতিবেদক : স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের নেতৃত্বে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ বিক্ষোভ মিছিল করে। মোদির আসার একদিন আগে এ বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেয়া নুরুল ইসলাম নুরকে খুঁজছে পুলিশ।

তার ডাকেই মতিঝিলে এ বিক্ষোভ মিছিল হয় এবং ধাওয়া-পাল্টা ধাওয়া ও বিশৃঙ্খলার ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংক থেকে মিছিলটি বের হয়ে মুক্তাঙ্গনের দিকে যেতে চাইলে পুলিশ মিছিলে বাধা দেয়। এতে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। এ সময় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এ ঘটনায় পুলিশের সাত সদস্য ও ছাত্র অধিকার পরিষদের অন্তত ৪০ জন আহত হন।

এ সময় ঘটনাস্থল থেকে প্রাথমিকভাবে শিশুবক্তা মদিনা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মাওলানা রফিকুল ইসলাম মাদানীসহ ৩৪ জনকে আটক করে পুলিশ। তবে শিশুবক্তা রফিকুলকে বিকেল সাড়ে ৪টার দিকে ছেড়ে দেয় পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) সৈয়দ নুরুল ইসলাম জানান, বিক্ষোভ মিছিল থেকে পুলিশের ওপর হামলা ও বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনায় এখন পর্যন্ত ৩৪ জনকে আটক করা হয়েছে। তবে পুলিশের ওপর এ হামলা ও বিক্ষোভ মিছিলের নেতৃত্বে ছিলেন নুরুল ইসলাম নুর। তাকে খোঁজা হচ্ছে।

তিনি বলেন, হামলা ও সংঘর্ষের ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের করা হবে।

এদিকে পল্টন থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) কাজী আশরাফুল হক বলেন, আটক শিশুবক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানীকে ছেড়ে দেয়া হয়েছে। বিকেল সাড়ে ৪টার দিকে পল্টন থানা থেকে তার অভিভাবক এসে তাকে নিয়ে যান।

বর্তমানে পল্টন ও মতিঝিল থানায় মোট ৩৩ জন বিক্ষোভকারী আটক রয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য