,

সু চির বিরুদ্ধে ঘুষের অভিযোগ নিয়ে আইনজীবীর রসিকতা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের বিক্ষোভকারীরা শুক্রবার আরও বিক্ষোভ ও ধর্মঘটের অঙ্গীকার করেছেন। এর একদিন আগে মানবাধিকার গোষ্ঠীগুলো বলেছে, নিরাপত্তা বাহিনী ১২ বিক্ষোভকারীকে হত্যা করেছে।

আর ক্ষমতাচ্যুত স্টেট কাউন্সিলর অং সান সু চির বিরুদ্ধে আনা জান্তা সরকারের ঘুষের অভিযোগ নিয়ে বিদ্রূপ করেছেন তার আইনজীবী।

জান্তা সরকারের অভিযোগ, ক্ষমতায় থাকাকালে সোনাসহ ৬ লাখ ডলার ঘুষ নিয়েছিলেন সু চি।

জবাবে এই নোবেলজয়ীর আইনজীবী খিন মং জ বলেন, এই অভিযোগ হচ্ছে সবচেয়ে মজার কৌতুক। তার অন্য দুর্বলতা থাকতে পারে, তবে নৈতিকতার ক্ষেত্রে দুর্বলতা নেই।

বৃহস্পতিবার সামরিক জান্তার মুখপাত্র ব্রিগেডিয়ার জাও মিন তুন এক সংবাদ সম্মেলনে সু চির বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগের কথা জানান।

ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসির (এনএলডি) এ নেত্রীকে এমনিতেই অবৈধভাবে যোগাযোগ সরঞ্জাম আমদানি ও করোনাভাইরাস সংক্রান্ত বিধিনিষেধ অবজ্ঞাসহ চারটি অভিযোগে বিচারের মুখোমুখি হতে হচ্ছে।

এর সঙ্গে দুর্নীতির অভিযোগ যোগ করলে সু চির বড় ধরনের সাজা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র : যুগান্তর

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য