,

৭ পেশার নারীদের সম্মান জানিয়ে নওশাবার আয়োজন

news-image

বিনোদন ডেস্ক : একাধারে মডেল, অভিনেত্রী ও সমাজকর্মী কাজী নওশাবা আহমেদ। তিনি আগামীকাল ৮ই মার্চ বিশ্ব নারী দিবসকে কেন্দ্র করে সাতটি পেশাতে দায়িত্বরত নারীদের নিয়ে ফটোশুটের আয়োজন করেছেন। অভিনেত্রী, গার্মেন্টসকর্মী, পরিচ্ছন্নতা কর্মী, ফটোজার্নালিস্ট, ডাক্তার, গৃহিণী ও পুলিশ এই ৭টি পেশাতে থাকা নারী ও তাদের প্রতিনিয়ত যুদ্ধ করে জয়ী হয়ে ফেরাকে সম্মান জানাতে তিনি এই আয়োজন করেছেন।

বিষয়টি নিয়ে নওশাবা বলেন, ‘অর্ধেক তার গড়িয়াছে নারী অর্ধেক তার নর।’ আমাদের আশেপাশে সর্বক্ষেত্রে, সর্বস্তরেই তো নারীর বিচরণ, কোন অবদান, কোন ভূমিকাকে অস্বীকার করবো আমরা? আমি একজন শিল্পী, এটা আমার সবচেয়ে বড় পরিচয়। অভিনয়ের সাথে দীর্ঘদিনের পথচলায় আমি বিভিন্ন ভূমিকায় নারীকে পোর্ট্রেইট করেছি। চেষ্টা করেছি যখন যেই চরিত্রে অভিনয় করতে হয়েছে সেই চরিত্রকে সবার আগে অন্তরে ধারণ করতে। যাতে থিয়েটারে হোক কিংবা ক্যামেরার সামনে যেখানেই হোক সেটা যেন যথার্থভাবে তুলে ধরতে পারি। নারীর জন্য কোন দিবস নেই, প্রতিটি দিনই একেকটি নারী দিবস। তবুও আনুষ্ঠানিকতার নিরীখে এই একটি দিনে নারীদের জয়গান হলে মন্দ কি!’

এই অভিনেত্রী কথায়, ‘নারীর জন্য প্রতিটি পেশাই সমানভাবে চ্যালেঞ্জিং, ছোট বড় যে পেশাতেই আমরা জড়িত থাকি না কেন। এই ভাবনা থেকেই বেছে বেছে ৭টি পেশাতে দায়িত্বরত নারীদের আমার সম্মান জানানোর লক্ষেই এই ফটোশুটের আয়োজন করা হয়েছিলো। আমার এই চিন্তার সাথে একাত্মতা নিয়ে সাকিব এহতেশাম এগিয়ে না আসলে শুটটা আসলে করা হতো না। ভবিষ্যতে এমন আরো কিছু করার সুযোগ পেলে আবার করবো, বার বার করবো।’

সূত্র : বাংলাদেশ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য