,

রাজধানীতে পুলিশের সঙ্গে ছাত্রদলের সংঘর্ষ

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীতে সমাবেশ কর্মসূচি ঘিরে পুলিশের সঙ্গে ছাত্রদলের সংঘর্ষ হয়েছে। আজ রবিবার বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে এই সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ‌ছাত্রদলের নেতাকর্মীরা প্রেসক্লাবের ভেতরে দাঁড়িয়ে ছিলেন। বাইরে পুলিশ সদস্যরা ছিলেন। কিছুক্ষণ পর ছাত্রদলের নেতাকর্মীরা প্রেসক্লাবের সামনের রাস্তায় আসেন। এতে বাধা দেয় পুলিশ।

এরপর পুলিশের সঙ্গে ছাত্রদলের ধাওয়া-পালটা ধাওয়া শুরু হয়। ছাত্রদলের নেতাকর্মীরা পুলিশকে লক্ষ করে ইট-পাটকেল নিক্ষেপ করেন। পুলিশও তাদের লাঠিচার্জ করেন। এতে ছাত্রদেলের বেশ কয়েকজন আহত হন।
পুলিশ বলেছে, কোনো ‍অনুমিত না নিয়ে সমাবেশ করতে চেয়েছিল তারা। তাই তাদের সমাবেশ করতে দেওয়া হয়নি। অপরদিকে ছাত্রদলের দাবি, প্রেসক্লাবের সামনে এ ধরনের সমাবেশ করতে কোনো অনুমতি লাগে না।

শাহবাগ থানার পুলিশ কর্মকর্তা আবুল বাশার গণমাধ্যমকে বলেন, ‌‘সংঘর্ষে পুলিশের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার শেল ছোড়ে পুলিশ। এখন প্রেসক্লাব এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।’

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিল করার উদ্যোগের প্রতিবাদে প্রেসক্লাব এলাকায় ছাত্রদলের এই সমাবেশের আয়োজন করা হয়।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য