,

যুক্তরাষ্ট্রে ফের চালু হল গ্রিন কার্ড

news-image

আন্তর্জাতিক ডেস্ক : করোনা মহামারীর অজুহাত দেখিয়ে গত বছর বিদেশিদের গ্রিন কার্ডের উপর নিষেধাজ্ঞা আরোপ করেন ট্রাম্প। এই ঘোষণাকে ভিত্তিহীন মন্তব্য করে বাইডেন প্রশাসন যুক্তরাষ্ট্রে আবারও চালু করলো গ্রিন কার্ড।

এখন থেকে দেশটিতে গ্রিন কার্ডের জন্য আবারও আবেদন করতে পারবেন বৈধ অভিবাসীরা। গত বুধবার এক ঘোষণায় গ্রিন কার্ড বিষয়ে জারি করা ট্রাম্পের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, ‘বৈধ অভিবাসীদের জন্য দরজা বন্ধ করে দেওয়া যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য সুবিধাজনক নয়। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের নীতি যুক্তরাষ্ট্রের থাকা পরিবারগুলোকে তাদের প্রিয়জনদের থেকে আলাদা করেছে। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রের বাণিজ্য আর অর্থনীতিরও ক্ষতি করেছে।’

প্রসঙ্গত, করোনাভাইরাসের কারণে যুক্তরাষ্ট্রে বেকারত্ব বাড়ায় গ্রিন কার্ডে নিষেধাজ্ঞা দেন ট্রাম্প। সবশেষ ট্রাম্পের এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেন বাইডেন। এর ফলে যুক্তরাষ্ট্রের বৈধ অভিবাসীরা এখন থেকে গ্রিন কার্ড সংগ্রহ করে দেশটিতে বসবাস করতে পারবেন।

সূত্র: দ্যা গার্ডিয়ান

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য