,

নির্বাচনি পরিবেশ নষ্টের পিছনে প্রার্থীরা দায়ী : ইসি শাহাদাত

news-image

অনলাইন ডেস্ক : নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী বলেছেন, নির্বাচনি পরিবেশ নষ্ট করে অতি উৎসাহী প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং কিছু রাজনৈতিক কর্মী। একজন ভোটার কাকে ভোট দিবে সেটা ভোটারই ঠিক করবে। আর সেটা যদি না হয় শেষ পর্যন্ত দুর্নামটা কমিশনের ওপর আসে।

শনিবার সকাল ১০টায় চট্টগ্রাম সার্কিট হাউজে পৌরসভা ও সিটি করপোরেশনের একটি ওয়ার্ডের নির্বাচনকে সামনে রেখে আয়োজিত প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, রাজনীতিবিদরা যখন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তখন তারা একটি কাউন্সিলর পদও ছাড় দিতে চান না। তখন নিরপেক্ষতার বিষয়টি তারা ভুলে যান। তারা চান যেভাবেই হোক নির্বাচনে যেন তারাই জিতেন।

এসময় কমিশনার বলেন, নির্বাচন একটি প্রতিদ্বন্দ্বিতার বিষয়। নির্বাচনে যদি সকল দল প্রতিদ্বন্দ্বিতা না করে সে নির্বাচনটি তেমন ভালো হয় না। সর্বশেষ সিটি করপোরেশন নির্বাচনগুলো অতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল না। যতটা আমরা আশা করেছি।

সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, জেলা পুলিশ সুপার রাশেদুল হক, সিএমপি’র উপ পুলিশ কমিশনার মেহেদী হাসান, চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য