,

মাছ ধরে ৫ দিনেই লাখপতি

news-image

কুষ্টিয়া প্রতিনিধি : দীর্ঘদিন ধরেই পদ্মা নদীতে মাছ ধরছেন জেলে মিরাজুল রহমান। তবে পাঁচদিন আগে তার জালে ধরা পড়েছিল পাঁচটি বাঘাইড়। সর্বশেষ বৃহস্পতিবার ২৮ কেজি ওজনের আরেকটি বাঘাইড় ধরা পড়ে। এতেই ভাগ্য খোলে তার।

মিরাজুলের বাড়ি কুষ্টিয়ার খোকসা উপজেলার আমবাড়িয়া এলাকায়। বৃহস্পতিবার ভোর ৬টার দিকে আমবাড়িয়া এলাকায় পদ্মা নদীতে ২৮ কেজির বাঘাইড়টি তার জালে ধরা পড়ে। এরপর স্থানীয় বাজারে ২৫ হাজার ২০০ টাকায় মাছটি বিক্রি করেন তিনি। মাছ ব্যবসায়ী সিরাজ মণ্ডল মাছটি কিনে নেন।

জানা গেছে, মিরাজুলের জালে ধরা পড়া পাঁচটি বাঘাইড়ের ওজন ছিল ৭৬ কেজি। সব মিলিয়ে পাঁচদিনে তিনি প্রায় দুই লাখ টাকার মাছ বিক্রি করেছেন।

জেলে মিরাজুল রহমান বলেন, চলতি মৌসুমে পদ্মা নদীতে ইলিশের দেখা তেমন না মিললেও বাঘাইড় মাছ ভালো পেয়েছি। গত পাঁচদিনে প্রায় দুই লাখ টাকার বাঘাইড় মাছ বিক্রি করেছি। ইলিশের চেয়ে এ মাছের দামও ভালো। বিক্রি করতেও তেমন অসুবিধা হয় না।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের