,

মার্চেই কালবৈশাখীর আশঙ্কা

news-image

নিজস্ব প্রতিবেদক : ফাল্গুনের শুরুতেই বদলেছে আবহাওয়া। ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা। দেশের কয়েকটি অঞ্চলে ইলশেগুঁড়ি বৃষ্টিও হয়েছে। এবার তীব্র কালবৈশাখী অথবা বজ্রঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ আভাস দেয়া হয়েছে।

মার্চের পূর্বাভাসে বলা হয়েছে, সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। দেশের উত্তর ও মধ্যাঞ্চলে এক-দুদিন মাঝারি বা তীব্র কালবৈশাখী অথবা বজ্রঝড় হতে পারে। এছাড়া দেশের অন্যত্র দুই থেকে তিনদিন হালকা বা মাঝারি কালবৈশাখী অথবা বজ্রঝড় হওয়ার আশঙ্কা আছে।

স্বাভাবিক বৃষ্টিপাত এপ্রিলেও হতে পারে। তবে এক থেকে দুটি নিম্নচাপের আভাস রয়েছে। ফলে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এছাড়া দেশের উত্তর থেকে মধ্যাঞ্চলে দুই থেকে তিনদিন বজ্রসহ মাঝারি বা তীব্র কালবৈশাখী অথবা বজ্রঝড় এবং দেশের অন্যত্র চার থেকে পাঁচ দিন হালকা বা মাঝারি কালবৈশাখী অথবা বজ্রঝড় হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, মার্চে তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসে উঠে যাওয়ার আভাস। এপ্রিলে ৪০ ডিগ্রি ছাড়িয়ে, দেশে বয়ে যেতে পারে তীব্র তাপপ্রবাহ।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য