,

অবশেষে থামলো মোহামেডান

news-image
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগে টানা তিন ম্যাচ জয়ের পর থামলো মোহামেডান। সাদা-কালোদের থামিয়েছে চট্টগ্রামের আকাশি-নীলরা। শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যায় মোহামেডান ও চট্টগ্রাম আবাহনীর মধ্যকার ম্যাচটি ড্র হয়েছে ১-১ গোলে।
এ ড্রয়ে দুই দলেরই জয়ের ভেলা থামলো। মোহামেডান টানা তিন ম্যাচে হারিয়েছিল পুলিশ, ব্রাদার্স ও রহমতগঞ্জকে এবং চট্টগ্রাম আবাহনী পরপর দুই ম্যাচ জিতেছিল ব্রাদার্স ও রহমতগঞ্জের বিপক্ষে। টানা তৃতীয় জয়ের সম্ভাবনা তৈরি করেও পারেনি চট্টগ্রামের দলটি। ১৫ মিনিটে এগিয়ে গিয়ে ৫৪ মিনিটে গোল হজম করেছে তারা।
দিনের প্রথম ম্যাচের মতো এ ম্যাচেও গোল করেছেন স্থানীয় ফুটবলাররা। দুই ম্যাচের চার গোলদাতার তালিকায় নেই কোনো বিদেশি। চট্টগ্রাম আবাহনী এগিয়ে গিয়েছিল রাকিব হোসেনের গোলে। মোহামেডানের হয়ে গোল করেছেন রাকিব খান।
১০ ম্যাচে মোহামেডানের পয়েন্ট ১৬। সমান পয়েন্ট এক ম্যাচ বেশি খেলা চট্টগ্রাম আবাহনীরও। ড্রয়ে দুই দলই সাইফকে নিচে নামিয়ে উঠে গেল পয়েন্ট তালিকার ৫ ও ৬ নম্বরে।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক