,

জাতির বিবেক সাংবাদিকেরা : নিখিল

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) বার্ষিক ফ্যামেলি ডে ও নৌ বিহার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার চাঁদপুরের মোহনপুর পর্যটন কেন্দ্রে জমকালো এ অনুষ্ঠান হয়। এতে ক্র্যাব পরিবারের সদস্য ছাড়াও, সাংবাদিক নেতা ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল বলেন, আওয়ামী লীগ সরকার সাংবাদিক বান্ধব সরকার। সেই কারণে সরকার সাংবাদিকদের বিভিন্নভাবে সম্মানিত করেছেন।

সাংবাদিকরা জাতির বিবেক উল্লেখ করে তিনি বলেন, জাতির এই বিবেকদের সঙ্গে দিনভর আনন্দ অনুষ্ঠানে যোগ দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এ দিনটি তার কাছে স্মরণীয় হয়ে থাকবে।

অনুষ্ঠানে জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও যুগান্তর সম্পাদক সাইফুল আলম, চাঁদপুর জেলা পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদন্নোতি প্রাপ্ত) মো. মাহবুবর রহমান, পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া) মো. সোহেল রানাসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

ঢাকার সদরঘাট ভিআইপি টার্মিনাল থেকে শুক্রবার সকাল ৮টায় বিলাশবহুল অ্যাডভেঞ্চার-৯ লঞ্চযোগে এ নৌবিহার শুরু হয়। দুপুরে মোহনপুর পর্যটন কেন্দ্রে যাত্রাবিরতী ও মধ্যাহ্ন ভোজ শেষে সন্ধ্যায় তা সদরঘাটে এসে শেষ হয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য