,

রংপুরে ভেজাল পোলাও চাল তৈরির কারখানার সন্ধান, ১৭ লাখ টাকার মালামাল উদ্ধার

news-image

রংপুর ব্যুরো : রংপুর নগরীতে ভেজাল পোলাও চাল তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে। ওমর এন্টারপ্রাইজ নামের ওই কারখানা থেকে বিভিন্ন ব্র্যান্ডের ভেজাল পোলাও চালসহ বিভিন্ন ধরনের খাদ্যপণ্য উদ্ধার করা হয়েছে। যার মূল্য প্রায় ১৭ লাখ টাকা।

আজ মঙ্গলবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ডিবি অ্যান্ড মিডিয়া) উত্তম প্রসাদ পাঠক।

তিনি বলেন, মঙ্গলবার বিকেলে রংপুর নগরের পার্বতীপুর পীরজাবাদ ৩ নম্বর চেকপোস্ট যোগিপাড়া উপশহরের ওমর এন্টারপ্রাইজ কারখানায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। সেখান থেকে মাল্লা চিনিগুঁড়া, মিম চিনিগুঁড়া ও গাড়িয়াল চিনিগুঁড়া পোলাও চালসহ বিভিন্ন ব্র্যান্ডের সাত লক্ষাধিক টাকার ভেজাল পোলাও চাল জব্দ করা হয়।

এছাড়া মাছের খাদ্য, চিপস, লবণ ও চানাচুরসহ বিভিন্ন ধরনের নিম্নমানের ভেজাল খাদ্যপণ্য এবং স্টিকার, মনোগ্রাম, লেভেল ও মেশিনপত্রসহ ১০ লাখ টাকার মালামাল জব্দ করা হয়।

উপ-পুলিশ কমিশনার পাঠক বলেন, অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারখানার মালিক জহুরুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৪০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাশিতাতুল ইসলাম। তিনি জানান, এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে ।

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর