,

শাহবাগে চলছে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের অবস্থান কর্মসূচি

news-image

অনলাইন ডেস্ক : সরকারি চাকরিতে ৩০ শতাংশ কোটাসহ সাত দাবিতে রাজধানীর শাহবাগে লাগাতার অবস্থান কর্মসূচি চলছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের। আজ মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় শুরু হয় এ কর্মসূচি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে শাহবাগে জড়ো হতে থাকেন মুক্তিযোদ্ধা সন্তান সংসদের নেতাকর্মীরা। সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. সোলায়মান মিয়ার নেতৃত্বে কর্মসূতিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তাঁরা।

যে সাত দাবিতে এ কর্মসূচি পালিত হচ্ছে সেগুলো হলো চাকরির সব পদে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল; সাংবিধানিক স্বীকৃতি ও মুক্তিযোদ্ধা পরিবারের সুরক্ষা আইন পাশ করে মর্যাদা নির্ধারণ; মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনে শহীদ, মৃত ও অসুস্থ মুক্তিযোদ্ধার পরিবারের একজন প্রতিনিধিকে ভোটার করা; মুজিব কোটের সম্মান রক্ষায় সিনেমা, সিরিয়াল ও নাটকের মন্দ চরিত্রে মুজিব কোট পরা নিষিদ্ধ করাসহ মন্দ লোকেরা যাতে মুজিব কোট পরতে না পারে তার জন্য আইন পাস; মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের পরিত্যক্ত সম্পত্তি দখলমুক্ত করে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর; টাঙ্গাইলে বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ ও আব্দুল লতিফ খান, বীরের সন্তান মেজর সিনহা ও এএসপি আনিসুল করিম শিপনকে পরিকল্পিত খুনের বিচারসহ সমগ্র দেশে মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা-নির্যাতন, জমি দখলের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ ও দুর্নীতি, মাদক, ধর্ষণের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখাসহ আইন প্রণয়ন ও নিত্য পণ্যের বাজার নিয়ন্ত্রণ এবং হাসপাতাল, সরকারি অফিস, বিমান বন্দরসহ সবক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধাদের ভিআইপি মর্যাদা প্রদান।

সূত্র : কালের কণ্ঠ

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য