,

বিএনপি জনগণ-পুলিশকে প্রতিপক্ষ ভাবছে : ওবায়দুল কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি জনগণ ও পুলিশকে এখন তাদের প্রতিপক্ষ ভাবছে। তারা গায়ে পড়ে সংঘাতে জড়ানোর অপচেষ্টা করছে। বিএনপির অপরাজনীতির ষোলোআনাই জনগণ বুঝে ফেলছে।

রোববার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। রাজধানীর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি সম্মেলনে যুক্ত হন।

বিএনপির সরকার পতনের আন্দোলনের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় ভোটের মাধ্যমেই সরকার পরিবর্তন হবে। সময় হলেই সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। তাতে জনগণ যে রায় দেবে তা মেনে নেয়ার সৎ সাহস শেখ হাসিনার আছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে তখন একটি অশুভ মহল ষড়যন্ত্রে মেতে উঠেছে। আওয়ামী লীগ কখনো ষড়যন্ত্র করে না বরং বারবার ষড়যন্ত্রের শিকার হয়েছে।

তিনি বলেন, আন্দোলন ও নির্বাচনে ধারাবাহিক ব্যর্থতার পর তারা এখন দেশে-বিদেশে ষড়যন্ত্রের ঝুলি খুলে বসেছে। দেশে এখন এমন কোনো আন্দোলনের ইস্যু নেই, শেখ হাসিনার জনমুখী রাজনীতি বিএনপিকে আন্দোলনের ইস্যু সংকটে ফেলেছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা