,

শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আরেক দফা বাড়ানো হল

news-image

বাংলাদেশের কওমি মাদ্রাসা বাদে অন্য সব শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ২৮শে ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।রোববার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ছুটির সময়সীমা বাড়ানোর এই সিদ্ধান্তের কথা জানায়।

সেখানে বলা হয়েছে, ‘কোভিড নাইনটিনের মহামারীর কারণে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের (কওমি ছাড়া) চলমান ছুটি আগামি ২৮শে ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।’

বাংলাদেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ার পর গত ১৭ই মার্চ সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। যা এখন পর্যন্ত চালু হয়নি।এরইমধ্যে বাতিল হয়ে গেছে ২০২০ সালের জেএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা। এছাড়া কোন শ্রেণীতে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। সব শিক্ষার্থীকে অটোপাস দেয়া হয়েছে।

সবশেষ শিক্ষা প্রতিষ্ঠানের এই ছুটি ১৪ই ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছিল। এখন এই ছুটি আরও দুই সপ্তাহ বাড়িয়ে ২৮শে ফেব্রুয়ারি পর্যন্ত করার ঘোষণা এলো।তবে এই ছুটি চলাকালীন সময় অনলাইনে শিক্ষা কার্যক্রম চলমান থাকবে বলে জানানো হয়েছে।

গত কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশে সংক্রমণের হার কমে যাওয়া সেইসঙ্গে টিকাদান কর্মসূচি শুরু হওয়ায় স্কুলগুলোকে এই মাসের শুরুতেই সীমিত আকারে খোলার ব্যাপারে প্রস্তুতি নিতে বলা হয়েছিল।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য