,

ওমানে কাজ শেষে বাসায় আর ফেরা হলো না ৫ বাংলাদেশির

news-image

অনলাইন ডেস্ক: মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় মধ্যপ্রাচ্যের ওমানের দুখোম শহরে ৫ বাংলাদেশি নাগরিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার (১৩ ফেব্রুয়ারি) ওমানের স্থানীয় সময় ভোর ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতদের সকলেই চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার বাসিন্দা। এই ঘটনায় আরো দুজন আশংকাজনক অবস্থায় দুখোম হাসপাতালে আইসিইউ ইউনিটে চিকিৎসাধীন।

ওমান প্রবাসী মিজানুর রহমান ফরহাদ এই দুর্ঘটনা এবং হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতে আরব সাগরে ফিশিংয়ের ডিউটি শেষে ১০ জন সহকর্মী মিলে নিপুল থেকে দুখোম শহরে বাসায় ফিরছিলেন। ফেরার পথেই এই দুর্ঘটনা ঘটে।

এই ঘটনায় নিহত ৫ জন হলেন মিনহাজ, ফারুক, মামুন, রুবেল ও মিলাদ। অন্যদিকে আইসিইউতে চিকিৎসাধীন ২ জন হলেন দিদার ও আশ্রাফ। এর মধ্যে মিনহাজের বাড়ি সন্দ্বীপ এনাম নাহার মোড়ের পাশে পৌর এলাকার নং ওয়ার্ডে, বাকি ৪ জনের বাড়ি সারিকাইতে।

সন্দ্বীপ পৌর এলাকার ৮নং ওয়ার্ড কাউন্সিলর শাকিল উদ্দিন খোকন জানান, নিহত মিনহাজের বাবা একসময় দিনমজুর ছিলেন। অনেক কষ্টে মিনহাজ প্রবাসে গিয়ে সংসারের হাল ধরে। তার মৃত্যুর পর সংসারের উপার্জনক্ষম ব্যক্তি আর কেউ রইল না। অন্যদিকে আইসিইউতে চিকিৎসাধীন ২ জন হলেন দিদার ও আশ্রাফ। এদের দুজনের বাড়িও সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নে।

এ ঘটনায় গাড়িতে থাকা অন্য ৩ জন আরোহী আহত হলেও তারা আশঙ্কামুক্ত বলে দুখোম হাসপাতালের চিকিৎসকদের বরাত দিয়ে জানিয়েছেন ওমানে থাকা সন্দ্বীপ প্ররাসী ফরহাদ।

উল্লেখ্য, দুর্ঘটনার কবলে পড়া গাড়িতে থাকা ১০ জনের ৯ জনই সন্দ্বীপের। অপরজন ফেনীর এবং আহত তিনজনের মধ্যে ২ জন হলেন সন্দ্বীপের মাইনউদ্দিন ও ইসমাইল। অপরজন ফেনীর, তার নাম জানা যায়নি।

সূত্র : কালের কণ্ঠ

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য