,

উত্তাল মিয়ানমার; সেই বিশেষ পুলিশ ইউনিটকে প্রশিক্ষণ দিয়েছিল ইইউ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : গণতন্ত্রের দাবিতে মিয়ানমারে উত্তেজনা বিরাজ করছে। দেশটির রাজপথে হাজার বিক্ষোভকারীদের সামনে ক্রমেই মারমুখী হচ্ছে সামরিক সরকার। জানা গেছে, মিয়ানমারের বিশেষ পুলিশ ইউনিটকে জনসমাগম নিয়ন্ত্রণের প্রশিক্ষণ দিয়েছিল ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। গত সপ্তাহে দেশটিতে সামরিক অভ্যুত্থানের পর বিক্ষোভকারীদের ওপর সহিংস হামলা চালানোর অভিযোগ উঠেছে এই বাহিনীর বিরুদ্ধে।

এ ব্যাপারে ব্রিটিশ সংবাদমাধ্য দ্য গার্ডিয়ান জানিয়েছে, ইইউ সহায়তা প্রকল্প মাইপলের আওতায় মিয়ানমারের পুলিশকে ভিড় বা জনসমাগম সামাল দেওয়ার একটি ম্যানুয়াল তৈরিতে সাহায্য করেছিল ইউরোপীয় পুলিশ। ২০১২ সালে শুরু হওয়া এই প্রকল্পে মিয়ানমারের সেনা নিয়ন্ত্রিত পুলিশকে প্রশিক্ষণ ও আধুনিকায়নের যন্ত্র সরবরাহ করা হয়েছিল। এর পাশাপাশি ‘আন্তর্জাতিক সেরা অনুশীলন এবং মানবাধিকারের প্রতি শ্রদ্ধা’ দেখানোর প্রশিক্ষণের বিষয়টিও ছিল ওই প্রকল্পে।

গত সপ্তাহে মিয়ানমারে সেনা অভ্যুত্থান হওয়ার পর প্রকল্পটি বাতিল করেছে ইইউ। প্রশিক্ষণ পাওয়া এই পুলিশ সদস্যরা সেনা শাসন বিরোধী বিক্ষোভকারীদের দমন করতে জলকামান, রবার বুলেট ও তাজাগুলি ব্যবহার করেছে। এই ইউনিটের এক পুলিশ কর্মকর্তাকে মঙ্গলবার নেপিদুতে বিক্ষোভকারীদের লক্ষ্য করে অস্ত্র তাক করতে দেখা গেছে। তার ওই ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য