,

পশ্চিমবঙ্গে ১১ মাস পর খুলল উচ্চবিদ্যালয়

news-image

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণের কারণে দীর্ঘ ১১ মাস বন্ধ থাকার পর আজ শুক্রবার ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে উচ্চবিদ্যালয়গুলো খুলেছে। রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, করোনাবিধি মেনে সরকারি ও বেসরকারি উচ্চবিদ্যালয় খোলার সার্বিক ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার। নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাসগুলো শুরু হয়েছে আজ। চলবে ব্যবহারিক ক্লাসও।

এদিকে পশ্চিমবঙ্গে বাম দল এবং কংগ্রেসের ১০টি ছাত্র ও যুব সংগঠনের ডাকে আজ হরতাল চলছে। এই হরতালের মধ্যেই খুলল উচ্চবিদ্যালয়গুলো। হরতালে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সামনে বিক্ষোভ করেছেন বাম দল ও কংগ্রেসের সমর্থকেরা। এ ছাড়া হরতালে বিচ্ছিন্ন ঘটনাও ঘটে। সড়ক ও রেলপথ অবরোধ করে রাখা হয়।

গতকাল বৃহস্পতিবার রাজ্য সচিবালয় নবান্নে পুলিশের সঙ্গে এসব দল ও সংগঠনের নেতা-কর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের সময় প্রচণ্ড লাঠিপেটা করে পুলিশ।

জলকামান আর কাঁদানে গ্যাসের শেলে আহত হয়েছেন ১৫০ জন নেতা-কর্মী।

কলকাতার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁদের। পুলিশি নির্যাতনের প্রতিবাদেই সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টার ওই হরতালের ডাক দেওয়া হয়েছে।

হরতালকে সমর্থন জানিয়েছে জাতীয় কংগ্রেসসহ বিভিন্ন রাজনৈতিক দল। আরও সমর্থন জানিয়েছে ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকির গড়া নতুন দল ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট বা আইএসএফ।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য