,

আল জাজিরার সম্প্রচার বন্ধ চেয়ে রিটের শুনানি আজ

news-image

অনলাইন ডেস্ক : সম্প্রতি বাংলাদেশ নিয়ে একটি প্রতিবেদন করে ব্যাপক আলোচনায় আসা কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরার সম্প্রচার বন্ধের আদেশ চেয়ে হাইকোর্টে এক আইনজীবীর করা রিট আবেদনের শুনানি হবে আজ।

গতকাল মঙ্গলবার বিকেলে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এই আদেশ দেন।

এর আগে গতকাল সকালে আদালতের কার্যক্রম শুরু হলে বিষয়টির গুরুত্ব তুলে ধরে রিটের ওপর গতকালই শুনানির আরজি পেশ করেন রিট আবেদনকারী আইনজীবী মো. এনামুল কবির ইমন। এর পরিপ্রেক্ষিতে হাইকোর্ট শুনানির জন্য বিকেলে শুনানির জন্য উত্থাপন করতে বলেন।

পরে বিকেল সোয়া চারটার দিকে রিটটি শুনানির জন্য ফের আর্জি জানান রিটকারী আইনজীবী। আদালত বুধবার বেলা ১১টায় শুনানির জন্য ধার্য রাখেন। আদালতে রাষ্ট্রপক্ষে যুক্ত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী।

বাংলাদেশে আল জাজিরার সম্প্রচার বন্ধে নির্দেশনা চেয়ে গত সোমবার রিটটি করেছিলেন আইনজীবী মো. এনামুল কবির ইমন। বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আবেদনপত্র হিসেবে গতকাল শুনানির কার্যতালিকায় রিটটি ৫২৪ নম্বর ক্রমিকে ছিল।

রিটকারী আইনজীবী মো. এনামুল কবির বলেন, রিটে বাংলাদেশে আল জাজিরার সম্প্রচার বন্ধের নির্দেশনা চাওয়া হয়েছে। পাশাপাশি ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ নামে সম্প্রচারিত প্রতিবেদনটি ইউটিউব, ফেসবুক ও টুইটার থেকে অপসারণের নির্দেশনাও চাওয়া হয়েছে।

আল-জাজিরায় ১ ফেব্রুয়ারি রাতে ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ শিরোনামে একটি প্রতিবেদন প্রচার করা হয়। তবে বাংলাদেশ সরকার প্রতিবেদনটিকে ‘মিথ্যা ও অবমাননাকর’ আখ্যা দিয়েছে তা প্রত্যাখ্যান করেছে।

সূত্র : বাংলাদেশ জার্নাল

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি