,

মক্কা-মদিনার দুই পবিত্র মসজিদে মহামারি পৌঁছায়নি

news-image

অনলাইন ডেস্ক : সৌদি আরবের মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদবিষয়ক জেনারেল প্রেসিডেন্সির সভাপতি শায়খ ড. আব্দুর রহমান আল সুদাইস বলেছেন, পৃথিবীর দুটি মাত্র স্থানে মহামারি পৌঁছায়নি। সেগুলো হলো– মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদ।

‘করোনার মহামারি চলাকালীন ওমরাহ পালনকারী ও দর্শনার্থীদের সেবা প্রদানের ক্ষেত্রে সৌদি আরবের প্রচেষ্টা’ শীর্ষক একটি সিম্পোজিয়ামে অংশ নিয়ে তিনি এ কথা বলেছেন।

তিনি বলেন, করোনা মহামারির বিরুদ্ধে লড়াইয়ে সৌদি আরবের গৃহীত কার্যকর পদক্ষেপগুলো প্রমাণ করেছে– এই জাতি সংকট ও দুর্যোগ মোকাবিলায় সবার কাছে অনুকরণীয়। এটি সম্পূর্ণ সক্ষমতা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে মোকাবিলা করতে সক্ষম হয়েছে।

সিম্পোজিয়ামে আরও উপস্থিত ছিলেন মদিনা ও আসিরের গভর্নর, রয়েল কোর্টের উপদেষ্টা, মসজিদ আল হারামের গ্র্যান্ড মুফতি শায়খ খালিব ইবনে হুমাইদ, স্বাস্থ্য, হজ, ওমরাহ মন্ত্রীরা ও সুরক্ষা কর্তৃপক্ষের কর্মকর্তারা।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য