,

রাশিয়ার সঙ্গে পরমাণু চুক্তির মেয়াদ বৃদ্ধি বাইডেন প্রশাসনের

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রশাসন সম্প্রতি পুতিন-বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনির গ্রেফতার নিয়ে রুশ সরকারের বিরুদ্ধাচারণ করেছিল। কিন্তু এই বৈরিতা দু’দেশের পরমাণু চুক্তিতে কোনও ছায়া ফেলল না।

জো বাইডেনের প্রশাসন এরই মধ্যে রাশিয়ার সঙ্গে করা পরমাণু অস্ত্র নিয়ন্ত্রক চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠরা যার তুমুল সমালোচনা করেছেন।

জানা গেছে, আগামীকাল শনিবার চুক্তির মেয়াদ ফুরোনোর কথা ছিল। তবে তার আগেই নতুন মার্কিন পররাষ্ট্র সচিব টনি ব্লিঙ্কেন পূর্বের সেই পরমাণু চুক্তির মেয়াদ বৃদ্ধির বিষয়টি জানিয়ে দেন।

তিনি জানান, চুক্তির মেয়াদ পাঁচ বছর বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। আমেরিকার মানুষকে পরমাণু অস্ত্রের হাত থেকে রক্ষায় বদ্ধপরিকর বাইডেন। তাই চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।

সূত্র : আনন্দবাজার পত্রিকা।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য