,

বগুড়ায় মদপানে ৫ জ‌নের মৃত্যু

news-image

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় পৃথক স্থানে বিষাক্ত অ‌্যাল‌কোহল পা‌নে ৫ জ‌নের মৃত‌্যু হয়েছে। রোববার রাতে শহরের কালীতলা এলাকায় তিন জন ও পুরান বগুড়া দক্ষিণপাড়ায় এলাকায় দুজন মারা যান।

মৃতরা হলেন, পুরান বগুড়া দ‌ক্ষিণপাড়া গ্রা‌মের প্রেমনাথ র‌বিদা‌সের ছে‌লে সুমন র‌বিদাস (৩৮), একই এলাকার লোকমান আ‌লীর ছে‌লে রমজান মিয়া (৪২) ও কালীতলা এলাকার সাজু, মোজাহার এবং আব্দুল জলিল।

সুমন রবিদাসের ছোট ভাই সুজন রবিদাস জানান, সুমন বগুড়ার তিনমাথায় জুতা স‌্যা‌ন্ডেল সেলাই‌য়ের কাজ কর‌তেন। তার ছোটভাই চঞ্চল র‌বিদা‌সের বি‌য়ে উপল‌ক্ষে সুমন র‌বিদাস, তার বাবা প্রেমনাথ ও চাচা রামনাম ও প্রতি‌বেশি রমজান আলী মি‌লে রোববার সন্ধ‌্যার পর তিনমাথা খান হো‌মিও থে‌কে অ‌্যাল‌কোহল কি‌নে পান ক‌রেন।

রা‌তে তারা অসুস্থ হ‌য়ে পড়‌লে রমজান মিয়া‌কে স্থানীয় ক্লিনি‌কে নেয়া হয়। সেখা‌নে চি‌কিৎসাধীন অবস্থায় রাত সা‌ড়ে ১১টায় তার মৃত‌্যু হয়।

অন্যদিকে সুমন র‌বিদাস চি‌কিৎসাধীন অবস্থায় ভোর ৪টায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল ক‌লেজ হাসপাতা‌লে মারা যান। এছাড়া সুমন রবিদা‌সের বাবা ও চাচা অসুস্থ অবস্থায় চি‌কিৎসাধীন।

এদিকে, শহরের কালিতলা এলাকায় রাতে মদ পান করেন সাজু, মোজাহার ও আব্দুল জলিল। বাড়ি ফিরে অসুস্থ হয়ে তিনজনই মারা যান।

৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তরুন কুমার চক্রবর্তী ঘটনার সত‌্যতা স্বীকার ক‌রে ব‌লেন, কালিতলা বাজার এলাকায় অতিরিক্ত অ্যালকাহোল পান করে অসুস্থ হয়ে বাড়িতেই তিন জন মারা গেছেন।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন ক‌বির জানান, কী কার‌ণে তা‌দের মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখা হ‌চ্ছে। প্রকৃত কারণ উদঘাটন ক‌রে ব‌্যবস্থা নেয়া হ‌বে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য